editor
প্রকাশিত: 7:53 PM, March 10, 2021
সিলেট জেলা আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের আওতাধীন জেলার ১শত জন বছাই পরীক্ষায় উত্তীর্ণ ভিডিপি সদস্যদের ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
১০ মার্চ সিলেট নগরীর আখালিয়াস্থ জেলা আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে সম্মেলন কক্ষে অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
সার্কেল অ্যাডজুটান্ট এএসএম এনামুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্স অধিনায়ক জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, প্রশিক্ষণার্থী সালাহউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণের সাথে জড়িত প্রশিক্ষক সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে শরীর চর্চা, হালকা অস্ত্র চালনা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, মাদক প্রতিরোধ, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ, পরিবার পরিকল্পনা, হাঁস-মুরগী ও পশু পালন, মৎস্য চাষ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সংগঠনের পরিচিতি সহ উন্নয়নমূলক প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণে বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও ৮টি বিভাগের কর্মকর্তাগণ এ প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে ক্লাস নিবেন।
প্রধান অতিথি,প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে চাকরীর পেছনে ছুটাছুটি না করে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ঋণের টাকা বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঘরানার প্রকল্প হাতে নিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর ও অর্থনৈতিক ভাবে দেশ ও সমাজকে এগিয়ে নেওয়ায় ভ’মিকা রাখতে হবে এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সুষ্ঠভাবে প্রশিক্ষণ পরিচালনায় সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
মুজিব বর্ষে স্বাস্থ্য বিধি মেনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন