editor
প্রকাশিত: 8:14 PM, March 10, 2021
গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাটের চাঞ্চল্যকর শফিকুর রহমান হত্যা মামলা এবং ধর্ষণ মামলাসহ ১৯ মামলার আসামি আলিম উদ্দিন অবশেষে আদালতে আত্মসর্মপণ করেছে। আজ বুধবার বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্মপণ করে আলিম উদ্দিন। এসময় জামিন প্রার্থনা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে , আলিম উদ্দিন কারাগারে যাওয়ার খবরে স্বস্তি ফিরে এসেছে, মামলার বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আদালত সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি শফিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে জাফলংয়ের পিয়াইন নদীতে লাশ ফেলে দেওয়া হয়। ঘটনার দুদিন পর শফিকুর রহমানের লাশ নদীতে ভেসে ওঠে। নিহত শফিকুল ইসলাম পশ্চিম জাফলং ইউনিয়নের লাবু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর ছেলে।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামিউল আলম বলেন,‘ আলিম উদ্দিন কারাগারে যাওয়ায় বাদী সন্তুষ্ট। আমরা আশা করি, এই হত্যার ন্যায় বিচার পাবো।’
জানতে চাইলে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান বলেন,‘ আলিম উদ্দিনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।’
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন