editor
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
সিলেট-৩ আসনের এমপি ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস-সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ভেন্টিলেশন চিকিৎসাধীন রয়েছে। গত ৭ মার্চ পর্যন্ত মাহমুদ উস-সামাদ চৌধুরী তার নির্বাচনী এলাকায় সন্ধ্যা পর্যন্ত ছিলেন। রাতে বিমানযোগে ঢাকায় তিনির বাসায় পৌছিলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
গত রোববার রাতেই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তিনির অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ভেন্টিলেশন চিকিৎসাধীন রয়েছেন।
এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী অসুস্থ হওয়ার খবর দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে তিনির নির্বাচনী এলাকায় পৌছিলে তিন উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় তিনির সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন ধর্মের উপাসনালয়ে এমপি মাহমুদ উস-সামাদের সুস্থ্যতা কামনা করে প্রার্থনা করা হয়।
এদিকে গতকাল বুধবার সিলেট জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে কদমতলী জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল, পংকি মিয়া, সেলিম আহমদ মেম্বার, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সিলেট জেলা কমিটির সভাপতি ডাঃ রকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আসিক আলী, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আব্দুল কাদির ছাদেক, সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুন, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুমিন, গিয়াস উদ্দিন, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েস আহমদ, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি কামরুল ইসলাম সুমন।
মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বাদ মাগরিব মোগলাবাজার মসজিদে মাহমুদ উস-সামাদ চৌধুরী এম.পি’র সুস্থ্যতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানর মিয়া, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ মেম্বার, সহ-সভাপতি অধ্যাপক মুহিবুর রহমান, আওয়ামীলীগ নেতা জুনাব আলী, হারুনুর রশিদ হিরন, পংকি মিয়া, আব্দুল জব্বার, যুগলীগ নেতা আইয়ুব হোসেন মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মকবুল হোসেন, আহবায়ক ইসলাম উদ্দিন, যুগ্ম আহবায়ক শাকিল মাহমুদ মঈন, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, আওয়ামীলীগ নেতা চেরাগ আলী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম তুহেল প্রমুখ।
এছাড়া তিন উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের উদ্যোগে এবং ২১টি ইউনিয়নে আওয়ামীলীগ সহযোগী সংগঠন ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন পৃথকভাবে মাহমুদ উস-সামাদ চৌধুরীর সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল ও সিন্নি বিতরণ করেন। মাহমুদ উস-সামাদ চৌধুরী এম.পি’র পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।-বিজ্ঞপ্তি
3 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের
3 জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
5 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
1 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 3 শুক্রবার (০১ মে)
5 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
6 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 তিনি বলেছেন, সিলেটের ২৫০
4 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
1 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়