editor

প্রকাশিত: 8:28 PM, March 11, 2021

অধিকার আদায়ে ইস্পাত কঠিন ঐক্য: সুনামগঞ্জে বিশাল সমাবেশে পীর মিসবাহ এমপি

অধিকার আদায়ে ইস্পাত কঠিন ঐক্য: সুনামগঞ্জে বিশাল সমাবেশে পীর মিসবাহ এমপি

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টের বিশাল গণসমাবশে সুনামগঞ্জ-৪ আসনের এমপি ও বিরোধীদলের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ জেলার সকল এমপিদের উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে অধিকার আদায়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে যাই। প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নের ব্যাপারে উদার। তিনি আমাদের কখনো খালিহাতে ফিরিয়ে দেননি। ঢাকা-সিলেট ৬ লেন সড়কের সঙ্গে এবার সুনামগঞ্জ যুক্ত না হলে আর কোনোদিন যুক্ত হবে না। তাই দাবি আদায়ে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি। একইসঙ্গে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে হুঁসিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রধানমন্ত্রীর বরাদ্দ আর জনগণের সম্পদ নিয়ে আর রাজা-রাণীর খেলা চলতে দেওয়া হবে না। যেখানে দুর্নীতি হবে সেখানেই জগণের কাছে জবাব দিতে হবে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের সাথে সুনামগঞ্জ-সিলেট সড়ক অর্ন্তভুক্ত ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক সংকট দূর করার দাবিতে ‘সুনামগঞ্জবাসী’ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অধিকার আদায়ের এই সমাবেশে সুনামগঞ্জ সদর ও বিম্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার মানুষ অংশ নেন।
পীর মিসবাহ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে ৬ লেন মহাসড়ক করার জন্য ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা যদি এই প্রকল্প সুনামগঞ্জ পর্যন্ত নিয়ে আসতে ঐক্যবদ্ধভাবে তার কাছে চাইতাম, তবে তিনি অবশ্যই আমাদের দাবি পূরণ করতেন। মাননীয় পরিকল্পনামন্ত্রীর এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার সুযোগ ছিল, জানি না তিনি কী করেছেন। ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত হলে সিলেট বিভাগের তিনিটি জেলার এর সাথে যুক্ত হবে। কিন্ত আমরা এর বাইরে থেকে যাবো। এখনই সময় বিষয়টি মাননীয় প্রধানন্ত্রীর সামনে তুলে ধরার।জেলার স্বাস্থ্যসেবার বেহাল দশা তুলে ধরে তিনি আরো বলেন, জেলার ৩০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির একমাত্র জায়গা সুনামগঞ্জ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে ডাক্তার, নার্স ও টেকনেশিয়ানের পদগুলো শূন্য। ৬০ জন ডাক্তারের স্থলে মাত্র ১৪ জন রয়েছেন হাসপাতালটিতে। এতে মানুষ চিকিৎসাসেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আমি সংসদে, সংসদের বাইরে এ নিয়ে কথা বলেছি। কোনো লাভ হয় নাই। হাসপাতালটিতে কোটি কোটি টাকার যন্ত্রপাতি থাকার পরও জনবলের অভাবে সেবা পাচ্ছে না মানুষ। জরুরিভিত্তিতে ডাক্তার-নার্স নিয়োগ স্বাস্থ্য মন্ত্রণালয়কে এখনই পদক্ষেপ নিতে হবে। সেইসাথে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু করতে হবে। এতে করে ডাক্তার সংকট কিছুটা হলেও লাঘব হবে। কিন্তু আমরা জানতে পেরেছি সেটি অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, এটা বন্ধ করতে হবে।জেলায় চলমান ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার কৃষকের বছরের একটি মাত্র ফসল রক্ষা করতে ১৩৩ কোটি টাকার বিশাল বরাদ্দ দিয়েছে। কিন্তু এ ক্ষেত্রে অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ, নির্মাণের ক্ষেত্রে অনিময়-দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ আসছে সংশ্লিষ্ট অনেকের বিরুদ্ধে। কারো অবহেলা কিংবা দুর্নীতির কারণে মানুষের সোনার ফসল যদি পানির নিচে তলিয়ে যায়, তবে কাউকে ছাড় দেওয়া হবে না।
পীর মিসবাহ আরো বলেন, নদী ভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের করতে হবে। অনেক স্থানে মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিল খনন কাজে অনিয়ম দুর্নীতি করে রাজা-রানীর খেলা চলছে। সেটির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। তাঁর নির্বাচনী এলাকা হালুয়ারঘাট ও চলতি নদীতে সেতু নির্মাণের দাবি জানান তিনি। তিনি আরো বলেন, ছাতক থেকে দোয়ারাবাজার হয়ে রেল লাইন স্থাপনের যে সার্ভে চলছে যেটি যেন জায়গায় থাকে। অন্য কোনোদিকে ঘুরিয়ে এতে যেন ব্যাঘাত সৃষ্টি না করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় গণসমাবেশে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান সামছু, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খোশনূর, বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা জাপা নেতা রশিদ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা জাপার সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, মোহনপুর ইউপি চেয়ারম্যান নূরুল হক, সুনামগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর পেয়ারা বেগম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে