editor
প্রকাশিত: 8:46 PM, March 11, 2021
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর, তিনি স্ত্রী, ১ ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি গত ৭ মার্চ অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১১ মার্চ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েন।
শুক্রবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা খেলার মাঠে আনা হবে। সেখান থেকে মরহুমের লাশ তার নুরপুরস্থ বাড়িতে জনসাধারণের দেখার জন্য বিকাল ৪ টা পর্যন্ত রাখা হবে।
বিকেল ৫ টা ১৫ মিনিটে ফেঞ্চুগঞ্জ কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। নামাজের জানাযা শেষে মরহুমের লাশ তার নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট-৩ আসনে পর পর ৩ বার আওয়ামীলীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এ আসনে ৫ বার আওয়ামীলীগের সংসদ সদস্য মনোনয়ন পান।
মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর খবর নির্বাচনি এলাকায় ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকা ও দেশে-বিদেশে শোকের ছায়া নেমে আসে। মরহুমের বাড়িতে দলীয় নেতা- কর্মী সহ সর্বস্তরের মানুষের ঢল নামে।
মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুর পূর্ব পর্যন্ত উন্নয়নের পাশাপাশি মানুষের সুখে-দুঃখে ছিলেন বিশেষ করে কোভিড-১৯ চলাকালীন সময়ে পুরো ১ বছর জনগণের পাশে থেকে ত্রাণ তৎপরতা, চিকিৎসা সহ মানুষকে সূরক্ষিত রাখতে নিরলস ভাবে কাজ করেছেন। তিনি গত ৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত নির্বাচনি এলাকায় অবস্থান করছিলেন।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র মৃত্যুতে দলীয় নেতা- কর্মী সহ এলাকার জনসাধারণ বাকরুদ্ধ হয়ে পড়েন।
শোক প্রকাশ
সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ।
বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান।
তারা পৃথক, পৃথক শোক বার্তায় মরহুমের আকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের শোক
সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান।
তারা এক শোক বার্তায় মরহুমের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দক্ষিণ সুরমা উপজেলা ইউপি সদস্য ঐক্য কল্যাণ পরিষদের শোক
সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা ইউপি সদস্য ঐক্য কল্যান পরিষদ।
সংগঠনে সভাপতি সৈয়দ ফয়জুল হক ফয়লা, সাধারণ সম্পাদক সেলিম আহমদ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ ৭ দিনের শোক কর্মসূচী পালন করবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন