editor
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১
কানাইঘাট প্রতিনিধি
১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী, ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্ততি সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরীর উপস্থিতিতে সভায় জাতির পিতার জন্ম বার্ষিকী ও স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি জমকালো আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ সহ একাধিক উপ-কমিটি গঠন করা হয়। বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, ব্যাংকার, এনজিওকর্মী ও সুধিজনদের উপস্থিতিতে প্রস্তুতি সভায় ব্যক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সুলতানা, থানার ওসি (তদন্ত) জাহিদুল হক, কৃষি কর্মকর্তা তানবির আহমদ সরকার, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, দিঘিরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ মামুন, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাজহারুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, শিক্ষক নেতা মামুন আহমদ সহ আরো অনেকে।
8 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট
5 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল
7 সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ
5 সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম (২৭) নামে তিন সন্তানের এক জননী মর্মান্তিক হত্যাকাণ্ডের
6 সিলেট বিভাগে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর
4 সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন
1 মো. নুরুল ইসলাম: আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই
7 দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি