editor
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
শাহপরাণ থানাধীন সৈয়দপুর এলাকায় সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শাহপরাণ থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে গত বুধবার মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই মূল হোতা সুমন লাপাত্তা রয়েছেন। শুক্রবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অন্নপূর্ণা তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেন।
মামলায় আসামী করা হয়েছে ওসমানীনগর গ্রামের মানিক মিয়ার মিয়ার ছেলে খায়রুল আলম সুমন (৪০) আসামী করা হয়েছে। বর্তমানে সুমন শাহপরাণ থানাধীন সৈয়দপুরের সবুজ ভিলার ২য় তলায় বসবাস করে আসছে।
জানা যায়, গত ৯ মার্চ দুপুরে সাড়ে ৩বছরের শিশুটি খায়রুল আলম সুমনের বাসায় গিয়ে তার মেয়ের সাথে খেলাধুলা করছিল। এসময় সুমন শিশুটিকে মজা দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে একাধিকবার যৌনপীড়ন করে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি তখন কান্নাকাটি করলে সুমন তখন এ বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরবর্তীতে শিশুটির মা শিশুটিকে গোসল করাতে নিয়ে গেলে বিষয়টি ধরা পড়ে। তখন শিশুটি তার মাকে সার্বিক বিষয় খুলে বলে। পরে শিশুটিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে ভর্তি করেন।মামলার বাদী শিশুটির পিতা জানান, আমার সাড়ে ৩বছরের মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করে সুমন। পুলিশ এখন পর্যন্ত সুমনকে গ্রেফতার করতে পারেনি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছে।
সিলেট শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, সাড়ে ৩বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে খায়রুল আলম সুমন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির পিতা। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি ওসিসি’তে চিকিৎসা নিয়েছে। পুলিশ আসামীকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে।মামলার তদন্ত কর্মকর্তা এসআই অন্নপূর্ণা তালুকদার জানান, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় খায়রুল আলম সুমন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছে। সেই সাথে আসামীকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
1 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট
5 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল
5 সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ
5 সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম (২৭) নামে তিন সন্তানের এক জননী মর্মান্তিক হত্যাকাণ্ডের
4 সিলেট বিভাগে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর
6 সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন
6 মো. নুরুল ইসলাম: 8 আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর
3 দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি