editor
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
অনলাইন ডেস্ক
নির্যাতনের শিকার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ডান কানে অস্ত্রোপচার চলছে আজ।দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে কিশোরের অস্ত্রোপচার শুরু হয় বলে জানিয়েছেন তার বড় ভাই আহসান কবির।আহসান কবির বলেন, আঘাত পেয়ে কিশোরের কানের পর্দায় গর্তের মত হয়ে গেছে। এই কান দিয়ে শুনতে হলে ভেতরে বিশেষ ধরনের হিয়ারিং এইড বসাতে হবে। অস্ত্রোপচারের মাধ্যমে আজ সেটি বসানো হবে। এর ছয় মাস পর চিকিৎসকেরা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আহসান কবির আরও জানান, কিশোরের চোখেও সমস্যা দেখা দিয়েছে। চোখে অস্ত্রোপচার করতে হবে।
কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক আহমেদ, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নানসহ ১১ জনের বিরুদ্ধে গত ৫ মে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যা ব-৩। সেই মামলায় গ্রেফতার হয়ে কিশোরের সঙ্গী লেখক মুশতাক গত ২৫ ফেব্রুয়ারি রাতে কারাগারেই মারা যান। এরপর ৬ বার আদালতে জামিন আবেদন করে প্রত্যাখ্যাত হয়ে ৩ মার্চ উচ্চ আদালত থেকে জামিন পান কিশোর। এরপর দিন তিনি কারাগার থেকে বের হন।জামিনে মুক্তি পাওয়ার পর আহমেদ কবির কিশোর জানান, তাকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। দুদিন আগে আদালতে মামলা করে কিশোর তার ওপর যে অমানসিক নির্যাতন চালানো হয়েছে তার বর্ণনা দেন।
3 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
8 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
5 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
7 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
5 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
3 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
7 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
8 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি