editor
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
অনলাইন ডেস্ক
সাবেক স্বামীর মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার (৪১) বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আসা শুরু হয়েছে পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে, মডেল স্বর্ণা ব্ল্যাকমেইল করে বিয়ে করেন কামরুল হাসান (৪৫) নামে এক সৌদি প্রবাসী ব্যবসায়ীকে। এরপর থেকেই পালটে যেতে থাকে তার জীবনযাপন। চলাফেরায় আসে চাকচিক্য। আর এসব হয় কামরুলের থেকে হাতিয়ে নেওয়া টাকা দিয়ে। তবে স্বামীর মামলায় গ্রেফতার হওয়ার পর স্বর্ণার প্রতারণার সব খবর একের পর এক প্রকাশ হতে থাকে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। প্রবাসীর কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়ায় চক্রটিকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে স্বর্ণার আরও প্রতারণার খবর আসছে বলে জানান তিনি। তবে স্বর্ণার বিরুদ্ধে আরও কারা প্রতারণার অভিযোগ করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমাটিয়া ডি-ব্লক-এর একটি বাসা থেকে স্বর্ণাকে গ্রেফতার করা হয়। এর আগে রোমানার আরও দুটি বিয়ে হয়েছে বলে জানান সাবেক স্বামী কামরুল। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ চক্রের সঙ্গে রোমানার পরিবারের বাইরে আরও দুটি নাম আসে। জনৈক রিজভী ও সিহাব বিভিন্নভাবে রোমানা স্বর্ণাকে সহযোগিতা করত বলে জানা গেছে। তবে এদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
S/H(Ripa-6)
7 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
7 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
1 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
6 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
4 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
4 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
8 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
5 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।