editor
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী সভায় যোগ দিতে সিলেট এসে পৌঁছেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যসহ কেন্দ্রীয় ছাত্রলীগ ও সিলেট বিভাগ থেকে স্থান পাওয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সিলেটে পৌছে নেতৃবৃন্দ হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন। এর আগে আজ দুপুর ১২ টা ৫০ মিনিটি বেসরকারী একটি বিমানে তারা সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
বিমান বন্দরে তাদের কে অভ্যর্থনা জানান সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আজাদুর রহমান আজাদ, রঞ্জিত সরকার সহ আওয়ামী লীগ ও সিলেট ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সেখান থেকে দুই ওলীর মাজার জিয়ারত শেষে সিলেট নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী সভায় যোগ দিয়ে ছিলেন।
কর্মী সভা শেষে ওই দিনই ঢাকায় ফেরার কথা রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেট বিভাগ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতারাও তাদের সফরসঙ্গী হিসেবে সিলেটে এসেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দকে বিমানবন্দরে রিসিভ করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
7 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
5 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
7 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
5 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
3 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
5 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
7 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি