editor

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

সদরে হরিলুটের ভুয়া প্রকল্প বাড়ির উঠান হলো সরেআম রাস্তা

সদরে হরিলুটের ভুয়া প্রকল্প বাড়ির উঠান হলো সরেআম রাস্তা

5

ডেস্ক রিপোর্ট

4

উন্নয়নের নামে রাষ্ট্রীয় অর্থ-সম্পদের হরিলুট জাতীয় পর্যায় থেকে এখন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায় পৌঁছে গেছে। সিলেট সদর উপজেলায় অবকাঠামোগত উন্নয়নের নামে রাষ্ট্রের ৩ কোটি ২৯ লাখ ৪৪ হাজার টাকা লোপাটের এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট সদর উপজেলা পরিষদের ১৪ জানয়ারি ২০২১ খ্রিঃ তারিখের ২১তম মাসিক সাধারণ সভায় এ প্রকল্পগুলো উপস্থাপন ও অনুমোদন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আশফাক আহমদের সভাপতিত্বে এ সাধারণ সভায় অবকাঠামোগত উন্নয়নের জন্য উপস্থাপিত ১৪৪ টি ছোটবড় প্রকল্পের অনেকটাই ভুয়া এবং সাজানো, যা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের নিমিত্তেই হাতে নেওয়া হয়েছে। উপস্থাপিত ও অনুমোদিত এই ভুয়া প্রকল্পগুলোর ১টি হচ্ছে- সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের অন্তর্গত ‘নোয়াগাও এলজিইডি রাস্তা হইতে সমুজ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়ন। পিআইসি’র প্রকল্পটি একেবারে ভুয়া ও সাজানো। সরেজমিনে এলজিইডি রাস্তা থেকে সমুজ মিয়ার বাড়ি পর্যন্ত মধ্যখানে কোন রাস্তাই নেই। বাস্তবে সমুজ মিয়ার বাড়িটি একেবারে এলজিইডি রাস্তার সাথেই। রাস্তা থেকে নেমেই সমুজ মিয়ার বাড়ির উঠান। ব্যক্তি মালিকানা বাড়ির ঊঠানকে রাস্তা বানিয়ে দেড়লাখ টাকার প্রকল্প সাজানো হয়েছে। বস্তুত সমুজ মিয়ার বাড়ি ও উঠোনে জনস্বার্থে সরকারী রাস্তা করার কোন যুক্তিসঙ্গত কারণ নেই। ব্যক্তি মালিকানা বাড়ির উঠোনে রাস্তা করার নামে এই উন্নয় প্রকল্প রাষ্ট্রের অর্থ লুটপাট বৈ কিছু নয় বলে এলাকাবাসী জানিয়েছেন। অপরটি ভুয়া প্রকল্প হচ্ছে একই ৭ নং মোগলগাঁও ইউনিয়নের মোল্লার গাঁওয়ের আবু বকরের ব্যক্তি মালিকানা বাড়ির রাস্তা সংস্কার। এলজিইডি রাস্তা হতে মেল্লার গাঁওয়ের আবুবকরের বাড়ির একক মালিকানা রাস্তাটির দৈর্ঘ মাত্র ৪০ থেকে ৫০ ফুট। এ রাস্তার আশপাশে অন্য কারো বাড়িঘর নেই এবং এটি কোন সরেআম রাস্তাও নয়। পাশাপাশি রাস্তাটি বাড়ির সমান করেই নির্মিত এবং অক্ষত। জনস্বার্থে আবুবকরের বাড়ির ব্যক্তি মালিকানা রাস্তাটি সংস্কারের আদৌ কোন প্রয়োজন নেই। এ ছাড়া এ রাস্তার উপর মাত্র আধফুট পরিমান মাটি পড়লে রাস্তাটি বাড়ি থেকে উঁচু হয়ে পড়বে। আর এতে করে ব্যায় হতে পারে ২০ থেকে ৩০ হাজার টাকা মাত্র। অথচ আবু বকরের বাড়ির রাস্তা সংস্কার নামে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে দেড় লাখ টাকা। এই দুই প্রকল্পের অনুমোদন সম্পর্কে সিলেট সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো: মনিরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, নোয়াগাওঁয়ের সমুজ মিয়ার বাড়ির রাস্তা উন্নয়ন নামের প্রকল্পটি তিনি সরেজমিনে গিয়ে দেখেছেন এটা ‘বাড়ি পর্যন্ত’ মধ্যখানের কোন রাস্তা নয়, এটা সমুজ মিয়ার ঘরের রাস্তা মানে ঘর থেকে উঠানে বের হওয়ার রাস্তা প্রকল্প। আর মোল্লার গাওঁয়ের আবু বকরের বাড়ির রাস্তার যে প্রকল্প দেওয়া হয়েছে সেটি তিনি এখনো পরিদর্শনে যান নি। প্রতিটি প্রকল্পে দেড়লাখ টাকা করে প্রক্কলিত ব্যয় ধরা হলেও সরেজমিনে কত টাকার স্টিমিট আসবে তা এখনো বলা যাচ্ছে না বলে জানান তিনি। এবিষয়ে মোগলগাঁও ইউপি চেয়ারম্যান মো: হিরণ মিয়ার সাথে কথা হলে তিনি এ তারিখের সাধারণ সভায় উপস্থিত ছিলেন না বলে সাংবাদিকদের জানান। উল্লেখিত দু’টি প্রকল্প ছাড়াও সিলেট সদর উপজেলা পরিষদের ১৪ জানুয়ারি ‘২১ তারিখের সাধারণ সভায় আরো বেশ ক’টি ভুয়া প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যা সরেজমিন অনুসন্ধ্যানে বেরিয়ে এসেছে। পরবর্তী যে কোন সময় তা’ গণমাধ্যমে প্রকাশ পাবে।

6

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2 তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

8 সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 5 শনিবার (২ মে) সকাল সাড়ে

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

1 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

2 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

6 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

6 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

6 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

2 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

1
5