editor
প্রকাশিত: 8:25 PM, March 13, 2021
প্রায় অর্ধশত তরুণের অংশগ্রহণের মধ্য দিয়ে গণমাধ্যম ও সমাজ উন্নয়নমুলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস-মিডিয়া (সিফডিয়া) আয়োজিত দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, সততা-যোগ্যতার শক্তি দিয়ে অপসাংবাদিকতাকে রুখতে হবে। একই সাথে সাংবাদিকতাকে একটি পেশা হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হলে এই সেক্টরে নানা বিশৃঙ্খলা বিরাজ করবে। তথ্য প্রযু্িক্তর অপব্যবহার করে মানুষকে সাময়িকভাবে প্রতারণা করা হলেও স্থায়ীভাবে প্রতারণা করা সম্ভব নয়।
সিফডিয়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার সভাপতিত্বে আজ শনিবার সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সনদ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক প্রথম আলো সিলেট অফিস প্রধান উজ্জ্বল মেহেদী, দৈনিক সিলেটের ডাক-এর সাবেক বার্তা সম্পাদক সেলিম আউয়াল, ওয়ালি হাউজিং-এর প্রপাইটর ফাতেহ আহমদ চৌধুরী বক্তব্য রাখেন। সিফডিয়া’র নির্বাহী পরিচালক রোটারিয়ান আবদুল মুহিত দিদারের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. সাইফুল ইসলাম, আমির উদ্দিন, আব্দুল্লাহ আল মানিক। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক সিলেটের ডাক-এর নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক, দৈনিক প্রথম আলোর সিলেট অফিস প্রধান উজ্জ্বল মেহেদী, সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিন এডভোকেট, দৈনিক মানব জমিনের কূটনৈতিক রিপোর্টার মিযানুর রহমান, চ্যানেল এস-ইউকে’র সিলেট অফিস প্রধান মঈন উদ্দিন মনজু।
বিশেষ অতিথি ইকরামুল কবির বলেন, সংবাদকর্মীদের মধ্যে মানবিকতা থাকতে হবে, তাহলে তাদের দ্বারা অপকর্ম সাধন সম্ভব হবে না। বিশেষ অতিথি এনামুল হক জুবের বলেন, দক্ষ সাংবাদিক গড়ে তুলতে সিফডিয়া গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ অতিথি উজ্জ্বল মেহেদী বলেন, আমাদের সাংবাদিকতা হতে হবে দেশ জাতির স্বার্থে। ২দিনের কর্মশালায় ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন