editor
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন তৃণমূলের কর্মচারী পরিবার পরিকল্পনা (এফপিআই) এবং পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ)দের সংগঠন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি সিলেট জেলা শাখার এক কর্মীসভায় বক্তরা চরম অসন্তোষ প্রকাশ করে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শ থাকা সত্ত্বেও মাঠ কর্মচারীদের দাবী বাস্তবায়ন করা হচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতা তথা লাল ফিতার দৌরাত্বে নিয়োগবিধি, গ্রেড পরিবর্তন, বেতন বৈষম্য দূরীকরণের ফাইল আটকা পড়ে আছে। ফাইলের পিছে পিছে ঘুরে অনেকের চাকুরী জীবনের অবসান হয়েছে এবং কেউ কেউ প্রমোশন, গ্রেড পরিবর্তনের আশা নিয়ে মৃত্যুকোলে ঢলে পড়েছেন। যে কর্মচারীদের সাফল্যের কারনে বাংলাদেশের সুনাম বিশ্বে বৃদ্ধি পেয়েছে। সেই কর্মচারীদের দীর্ঘ ৪৫ বছরেও মূল্যায়ন করা হয়নি। তারা অবিলম্বে নিয়োগবিধি প্রণয়ন করে ১১ ও ১২তম গ্রেড এবং পেনশনের ২০% টাকা কর্তন বাতিল, সিএসবিএ প্রশিক্ষণ পূণরায় চালুর দাবী জানান।
শনিবার বিকাল ২টায় সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের হল রুমে সিলেট জেলা কমিটির সভাপতি রাশেদা খানম রিনা’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েছ রশীদ দিলোয়ার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ আব্দুল বারী, মোঃ হোসেন আলী, মহিলা সম্পাদিকা শিরিয়া বেগম, দুলাল দাস, চিত্তরঞ্জন তালুকদার, তানভীর আহমদ, সৈয়দা শেফালী আক্তার, বিনা চক্রবর্তী, হাসনা হেনা, আয়েশা আক্তার রুবি, শুক্তা পাল, সুমিত্রা, হেনারুন নেছা, প্রতিমা পাল, চঞ্চলা, রীনা বিশ্বাস, শিল্পী রানী দাস, জোনাকী পাল প্রমুখ।
সভায় কয়েকজন কর্মচারী অভিযোগ করে বলেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের সকল দাবী দাওয়া মেনে নেয়া হলেও যড়যন্ত্রকারী ও স্বার্থবাধীদের কারনে আমাদের নায্য দাবী মানা হচ্ছে না। তাই একমাত্র প্রধানমন্ত্রীর সরাসরি নিদের্শ কামনা করেন। তারা দাবী পূরণ না হলে কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। বক্তারা সারা বাংলাদেশের সাড়ে ২৯ হাজার কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে দাবী বাস্তবায়নে কঠোর কর্মসূচী ঘোষণার দাবী করেন। -বিজ্ঞপ্তি
3 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
2 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
5 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
5 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
3 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
2 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
6 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
3 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট