editor
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়। মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তাই প্রত্যন্ত অঞ্চলে এরকম টুর্নামেন্ট আয়োজন করে মেধা বিকাশের সুযোগ করে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রাম বাসির আয়োজনে ‘জাবেদ চৌধুরী ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব উপরোক্ত কথাগুলো বলেন।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় জগদল বড় বাড়ি স্পোর্টিং ক্লাব বনাম রসুলপুর স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় ট্রাইব্যাকারের মাধ্যমে রসুলপুর স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।
সেবুল চৌধুরীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জাবেদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলন।
এসময় আরও উপস্থিত ছিলেন সোহেল সামস চৌধুরী, আশিক চৌধুরী, রাফি চৌধুরী, ইসমাইল চৌধুরী, ফয়সল চৌধুরী, এলাইচ তালুকদার, মাসুক তালুকদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রুবেল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুর আহমদ তালুকদার, খুসরুজ্জামান খসরু, আছাদ চৌধুরী, মাহবুব চৌধুরী, দিলাল চৌধুরী, মিজানুর চৌধুরী, আবূল খায়ের চৌধুরী, মফরুজ চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি
(রিপা-০২.(১৪.০৩.২০২১)
6 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল
3 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে
5 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
8 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
3 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
7 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
6 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
4 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার