editor

প্রকাশিত: 8:56 PM, March 14, 2021

জগন্নাথপুর সোনালী ব্যাংকে উৎকোচের নামে হয়রানির অভিযোগ : ভূক্তভোগীদের ক্ষোভ

জগন্নাথপুর সোনালী ব্যাংকে উৎকোচের নামে হয়রানির অভিযোগ : ভূক্তভোগীদের ক্ষোভ

জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আল আমিন রাসেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতি ও বেড়িবাধঁ নির্মানে গঠিত পিআইসিদের কাছ থেকে নানা অজুহাতে উৎকোচ হিসাবে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া ব্যাংকে আসা গ্রাহকের সাথে তিনি খারাপ আচরন করেন ফলে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক হিসাবে আল-আমিন রাসেল ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারী যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি নানা অনিয়ম কর্মকান্ডে জড়িয়ে পড়েন। নাম প্রকাশ না করার শর্তে ভূক্তভোগীরা জানায়, লোন পাইয়ে দেয়া, সরকারী বিভিন্ন বরাদ্ধে বিল উত্তোলনের নামে কমিশন বানিজ্য সহ পেনশনের টাকা উঠাতেও গুনতে হয় বড় অংকের উৎকোচ। এছাড়া ব্যাংকে আসা গ্রাহকদের সাথে তিনি করে থাকেন অশোভন আচরণ।

এ ব্যাপারে বেড়িবাধঁ নির্মান কমিটির ১নং পিআইসির সভাপতি ও কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের বাসিন্দা ভূক্তভোগী জয়নাল আবেদিন তালুকদার বলেন ব্যাংক থেকে আমার আমানতের টাকা আনতে গিয়ে চরম বিপাকে পড়েছি। আমার টাকা থেকে তারা আগেই এক হাজার টাকা উৎকোচ হিসাবে নিয়ে নেয়। আমি এর প্রতিবাদ করলে ক্যাশিয়ার আমাকে বলেন এভাবে ১ থেকে ২ হাজার টাকা করে প্রত্যেকের কাছ থেকে বকশিস হিসাবে রাখা হচ্ছে । কেউ তো কোন প্রতিবাদ করেনি। এসময় আমি আমার কাছ থেকে রাখা ১ হাজার টাকা ফেরৎ চাইলে আমার সাথে খারাপ আচরণ করা হয়।

এবিষয়ে ম্যানেজার আল-আমিন রাসেল কোন কর্ণপাত না করে ক্যাশিয়ারের সাথে শোর মিলিয়ে কথা বলেন। পরে অবশ্য আমার টাকা ফেরৎ দেয়া হয়। তিনি বলেন আমরা কাজ করে যদি ন্যায্য টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হতে হয়, তাহলে সরকারি কাজ নিয়ে কিভাবে সঠিক মানের কাজ করা সম্ভব।

ব্যাংকে এ ধরণের বকশিসের নামে ঘুষ বানিজ্য এটা কখনো আশা করা যায়না। ব্যবস্থাপক আল-আমিন রাসেল বলেন আমি এ ধরনের কাজে জড়িত নয়। আমি তাকে ছিনিনা বললেও লোকটি একটি ছেঁড়া নোট নিয়ে এসেছিল বলে তিনি উপস্থিত সাংবাদিকদের গল্প শোনান। তিনি এও বলেন আমার বিরুদ্ধে অভিযোগ সম্পুন্ন মিথ্যা।

সোনালী ব্যাংকের সুনামগঞ্জের এ জি এম, শেখ সুজাদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ধরনের কাজে যদি কেউ লিপ্ত থাকে, তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি। এ ব্যাপারে ভুক্তভোগী জনসাধারণ সোনালী ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

(নুরুল: ০১৪(১৪.০৩.২০২০)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে