editor
প্রকাশিত: 2:36 PM, March 15, 2021
অনলাইন ডেস্ক
করোনা সংক্রমণ বাড়ার পরিস্থিতিতে ৪১তম বিসিএস পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা৷ তাদের দাবি, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও করোনার টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুনঃ নির্ধারণ করতে হবে৷মানববন্ধন সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে চলে দেড়টা পর্যন্ত। এ অংশ নিয়েছেন ৪১তম বিসিএসের পরীক্ষার্থীরো। তাদের দাবি, অনেক পরীক্ষার্থী তাদের দাবির সঙ্গে একমত। মানববন্ধনে ‘করোনাকালীন সব পরীক্ষা পেছালেও বিসিএস কেন নয় ‘ ,‘জীবনের জন্য বিসিএস, বিবিএসের জন্য জীবন নয়’, ‘বিসিএস পেছাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই’-লেখা ফেস্টুন শোভা পায়।
এ সময় পরীক্ষার্থীরা বলেন, ৪১ তম বিসিএসের নির্ধারিত তারিখ ১৯ মার্চ৷ দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কম থাকায় পিএসসি এই তারিখ দিয়েছিল৷ তাই আমরা তারিখটিকে স্বাগত জানিয়েছিলাম৷ এখন যেহেতু করোনা সংক্রমণের হার আবার বেড়েছে, হল বন্ধ, সবাই বাড়িতে অবস্থান করছেন, তাই তারিখ পেছানো দরকার৷ পরীক্ষার্থীরা আরও বলেন, করোনা মহামারির কারণে এখন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলও বন্ধ৷ এর উদ্দেশ্য, করোনা যাতে না ছড়ায়৷ তাহলে আমরা যাঁরা চাকরির পরীক্ষার্থী, তাদের কি জীবনের কোনো নিরাপত্তা নেই?
অনলাইন ডেস্ক(রিপা-13)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন