editor
প্রকাশিত: 5:05 PM, March 15, 2021
জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। রবিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়ে রাত প্রায় ৯টা অবধি চলে। যুক্তরাজ্য থেকে তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক থেকে মহানগর বিএনপির সম্মেলনের জন্য আহবায়ক কমিটি গঠনের পূর্ণাঙ্গ রূপরেখা চেয়েছেন তারেক রহমান।
বিএনপি সূত্র জানিয়েছে, ঢাকার এই বৈঠকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ডা. এনামুল হক চৌধুরী, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী প্রমুখ অংশ নেন।
জানতে চাইলে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক।
তিনি জানান, বৈঠকে মহানগর বিএনপির সভাপতি, সহসভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকগণ, সাংগঠনিক সম্পাদকগণ, দফতর সম্পাদক, প্রচার সম্পাদক, ছাত্র বিষয়ক সম্পাদকসহ ৩২ জন নেতা বক্তব্য রাখেন।
এক প্রশ্নের জবাবে আজমল বক্ত সাদেক বলেন, ‘বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের সবার বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন, নোট গ্রহণ করেছেন। পরে তিনি আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। সিলেট মহানগর বিএনপির সম্মেলন আয়োজনের জন্য আহবায়ক কমিটি গঠন করতে একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়নের জন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। আগামী ২০ মার্চের মধ্যে এই রূপরেখা তাঁর কাছে জমা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।’
জানা গেছে, বৈঠকে সিলেট নগর বিএনপির নেতৃবৃন্দ মহানগরীর প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন, মহানগরে পরীক্ষিত ও কর্মীবান্ধব কাউকে আহবায়কের দায়িত্ব প্রদান এবং সরকার পতনে জোরালো আন্দোলনের বিষয়ে পদক্ষেপ নিতে তারেক রহমানের কাছে দাবি জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন