editor

প্রকাশিত: 5:17 PM, March 15, 2021

বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি যথাযথ মর্যাদায় উৎসাহ-উদ্দিপনার সাথে শান্তিপূর্ণভাবে ১৭ মার্চ ও ২৬ মার্চ পালনের লক্ষ্যে নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, বাসিয়া নদী রক্ষা করার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে ময়লা-আবর্জনা ফেলার ও জনবল নিয়োগ করার দাবি জানান।সরকারি টোল ফাঁকি দিয়ে দূর-পাল্লার বড় বড় যানবাহনগুলো চলাচলের নির্দিস্ট সড়ব্যবহারের পরিবর্তে লামাকাজী-বিশ্বনাথ-রশিদপুর সড়ক অবৈধভাবে ব্যবহার করার ফলে যেমন এঅঞ্চলের সাধারণ মানুষের জীবন ঝুঁকি রয়েছে, তেমনি সেই যানবাহনগুলো টোল ফাঁকি দেওয়ার কারণে রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন সরকার। তাই সরকারের রাজস্বসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত দূর-পাল্লার যানবাহনগুলোর আঞ্চলিক সড়ক ব্যবহার বন্ধ করার উদ্যোগ গ্রহন করতে হবে।উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়া পৌর শহরের নতুন ও পুরাণ বাজার বণিক কল্যান সমিতির নির্বাচন আয়োজনে উদ্যোগ গ্রহন করার এবং দুই বাজার পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের পাশাপাশি বণিক সমিতির নেতৃবৃন্দকে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য বলেন।শিল্পকলা একাডেমীর কার্যক্রম শুরু করার পদক্ষেপ গ্রহন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এলাকার উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।   সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহমান মুসা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রঞ্জিত দে রণ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব সরকার, ভেটেরিনারি সার্জন শামীমা সুলতানা, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল আলম, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ রুকনুজ্জামান, সাংবাদিক নবীন সোহেল, ফারুক আহমদ, বদরুল ইসলাম মহসিন, মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল হান্নান ইউটেজিক্স, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, প্রবাসী আওয়ামী লীগ নেতা এ আর চেরাগ আলী, আরশ আলী গণি, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট প্রমুখ।

অনলাইন ডেস্ক(রিপা-৩০)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন