editor

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১

ছাতকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ছাতকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

4

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে মুজিববর্ষে শপথ করি প্লাষ্টিক দুষন রোধ করি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাতকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিন। এসময় সভায় উপস্থিত ছিলেন আমার বাড়ী আমার খামার প্রকল্পের সমন্বয়ক জুলকারনাইন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, বাউবি আঞ্চলিক কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার উচ্চমান সহকারী ও বাবা লোকনাথ আশ্রমের সভাপতি অরুন অধিকারী, উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন। এদিকে একই স্থানে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন উপজেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি সভায় তুলে ধরে বলেন নৌ পথে চাঁদাবাজী অন্য সময়ের চেয়ে অনেকাংশ হ্রাস পাওয়া সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। বিজিবি সদস্য আব্দুল কাদের বলেন সীমান্তে চোরা চালান ও মাদক পাচার বিষয়ে বিজিবি তৎপর রয়েছে। উপজেলা আনসার বিডিবির কর্মকর্তা শফিকুর রহমান জানান আনসার সদস্যগন নির্বাচনী মাঠে কাজ করতে প্রস্তুত রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

7 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

6 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

3 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

8 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

8 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

2 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

4 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

1
7