editor

প্রকাশিত: 6:45 PM, March 15, 2021

পদ নিয়ে সিলেট ছাত্রলীগের ৬ গ্রুপের কাড়াকাড়ি

পদ নিয়ে সিলেট ছাত্রলীগের ৬ গ্রুপের কাড়াকাড়ি

নিজস্ব প্রতিবেদক
পদ বাগিয়ে নিতে লবিংয়ে ব্যস্ত সিলেট ছাত্রলীগের ৬ গ্রুপের নীতিনির্ধারকরা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে কাড়াকাড়ি। তবে ছাত্রলীগের আসন্ন কমিটি নিয়ে যাতে কোনো বিরোধ না বাধে, সে কারণে গ্রুপের শীর্ষ ব্যক্তিরা নিজেদের মধ্যে শলাপরামর্শ করছেন। বিরোধ কমিয়ে তারা এবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করতে চাইছেন। এ নিয়ে ইতিমধ্যে তাদের মধ্যে আলাপ-আলোচনা চলছে। গত শনিবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করতে গিয়েছিলেন ৫ নেতা। তাদের নেতৃত্বে রয়েছে আলাদা আলাদা গ্রুপ। এসব গ্রুপই নিয়ন্ত্রণ করে সিলেট ছাত্রলীগকে। তৃণমূলের নেতারা জানান, গ্রুপিংয়ের কারণেই সিলেটে ছাত্রলীগ বিতর্কিত হয়েছে। সরকার ক্ষমতায় থাকলেও গত ৪ বছর সিলেটে ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। তবে সিলেট ছাড়ার প্রাক্কালে শনিবার রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন- গ্রুপিং দলের রাজনীতিকে দুর্বল করে। এখানে সবাই এক দলের। এ কারণে গ্রুপিং রাজনীতি না করার আহ্বান জানান তারা। এর আগে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের সমাবেশেও তারা একই কথা বলেন। তবে সিলেট ছাত্রলীগে কে শোনে কার কথা। গ্রুপ ছাড়া কল্পনা করা যায় না সিলেট ছাত্রলীগকে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকায় ফিরে যাওয়ার পরপরই শুরু হয়েছে পদ বাগিয়ে নিতে লবিং। এতে সক্রিয় হয়েছেন ৬ গ্রুপের নিয়ন্ত্রকরা। সিলেট ছাত্রলীগের মধ্যে টিলাগড়ে রয়েছে দুটি, দর্শনদেউরীতে একটি, তেলিহাওরে একটি, রিকারীবাজারে একটি ও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের এক নেতার ছত্রছায়ায় আরো একটি গ্রুপ গড়ে উঠেছে। এসব গ্রুপই হচ্ছে সিলেট ছাত্রলীগের নেতাকর্মীদের প্রাণ। গ্রুপিং রাজনীতির কারণে সিলেট ছাত্রলীগে অতীতে তুমুল বিতর্কিত হয়েছে। এক গ্রুপ অন্য গ্রুপকে ঘায়েল করতে প্রকাশ্য রাজপথে অস্ত্রের মহড়া দিয়েছেন। এমনকি গ্রুপিং রাজনীতিতে হয়েছে খুনোখুনি। এসব কারণে সিলেট ছাত্রলীগের কমিটি বিগত ৪ বছর ধরে দেয়া হচ্ছে না। ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক এবার সিলেটে কমিটি দেয়ার ব্যাপারে আগ্রহী। ইতিমধ্যে সিভি সংগ্রহ সহ নানা অনুসন্ধান-পর্ব শেষ করা হয়েছে। এখন চলছে লবিং। ঢাকায় গিয়ে লবিং করা হচ্ছে। পদবি প্রত্যাশী নেতারাও ইতিমধ্যে ঢাকায় দৌড়ঝাঁপ করেছেন। আলোচনায় যারা আছেন তারা সবাই নতুন মুখ। এর মধ্যে অনেকেই রাজপথের পরিচিত মুখ। আবার অনেকেই আছেন অপরিচিত মুখ। এবার সিলেট জেলা সভাপতি পদে আলোচিত হচ্ছে কয়েক জন ছাত্রনেতার নাম। এর মধ্যে রয়েছেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান, জেলার সাবেক সদস্য কাওসার আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অসিম কান্তি কর, জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনক পাল অরূপ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম। আর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন- জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এ এম ফারহান সাদিক, সিলেট ল’ কলেজের শিক্ষার্থী এস এম রুবেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক এম আর মুহিব, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম রাহাত, এমসি কলেজের ছাত্রলীগ নেতা রুবায়েত আহমদ শাকিল। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি পদে আলোচনায় আছেন- সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহ আলম শাওন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শাফায়েত খান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হুসাইন মোহাম্মদ সাগর, সিলেট ল’ কলেজের শিক্ষার্থী সাদিকুর রহমান সাদিক। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন- এমসি কলেজ ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য কিশোর জাহান সৌরভ, কাজী জুবায়ের আহমদ, মহানগর কমিটির সাবেক উপ-কৃষি বিষয়ক সম্পাদক নাসিফ শামস তিয়াস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ময়জুল ইসলাম রাহাত, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন