editor
প্রকাশিত: 7:00 PM, March 15, 2021

জগন্নাথপুরে বিষপানে মহিলার মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতির মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে চার পুলিশ সদস্য রবিবার বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত মিছকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি আব্দুস শহিদকে (৪৫) অভিযান চালিয়ে আটক করে। পরে থানায় নিয়ে আসার সময় স্থানীয় শান্তি বাজারে আসামির স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আব্দুস শহিদকে ছিনিয়ে নিয়ে যান। হামলার এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, এএসআই শফিকুল ও কনস্টেবল নিয়ামুল ইসলাম। অপর আহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি। তাদেরকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব আহমদ বলেন, ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামি আব্দুস শহিদকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর অর্তকিতভাবে হামলা চালানো হয়। পুলিশকে মারধর করে আসামিকে ছনিয়ে নিয়ে গেছে আসামির স্বজনরা। এ ঘটনায় আমাদের চার পুলিশ সদস্য আহত হন। পলাতক আসামিকে গ্রেপ্তার করা যায়নি এখনো। তবে এ ঘটনায় চার জনকে রাতে আটক করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে