editor
প্রকাশিত: 7:45 PM, March 15, 2021
কানাইঘাট প্রতিনিধি
“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষন রোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা সোমবার সকাল ১১টায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ভোক্তা অধিকার দিবসের সভায় আলোচনায় অংশ গ্রহণ করে বক্তারা তাদের মতামত তুলে ধরে বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে কানাইঘাটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল সহ ভেজাল ও ভাসি খাবার বিক্রি বন্ধে রাখতে উপজেলার সকল হাট-বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে বৈঠক এবং ভোক্তা অধিকার আইনের যথাযথ প্রয়োগ সহ এক্ষেত্রে ক্রেতাদের আরো সচেতন থাকার আহ্বান জানানো হয়। সেই সাথে ভোক্তা অধিকার আইনে নিয়মিত মোবাইলকোর্ট পরিচালনা ও অসাধু ব্যবসায়ীরা যাতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুদ, কালো-বাজারে বিক্রি ও পাচার করতে না পারে ও প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে জিনিসপত্রের মূল্য তালিকা টানানোর প্রতি আহ্বান জানান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার, থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আমাদের ইউটিউব ক্লিক প্লিজ..
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন