editor
প্রকাশিত: 11:28 PM, March 15, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশের জ্বালানি খাতে বিশেষত ক্লিন এনার্জিতে বিনিয়োগ করতে চায় সুইডেন। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা মন্ত্রী পের ওলসন ফ্রিধ সোমবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এসে এই ইচ্ছার কথা জানান। বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে সুইডেনের মন্ত্রীর বরাত দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।
ইহসানুল করিম বলেন, ওলসন ফ্রিধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চমকপ্রদ উন্নয়নের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তার দেশ বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তাদের সহযোগিতা অব্যাহত রাখতে চায়।
ওলসন ফ্রিধ বাংলাদেশের সংগে জলবায়ু পরিবর্তন ইস্যুতে তার দেশের অংশীদারিত্বেও সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের তৈরি পোশাক সম্পর্কে তিনি বলেন, সুইডেন এবং বাংলাদেশ ইতিমধ্যেই পারস্পরিক স্বার্থে এ বিষয়ে বাণিজ্য করছে।
সুইডেনের মন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে আরও পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, তার দেশের শ্রম খাতে নারীদের আরও অংশগ্রহণের প্রয়োজন রয়েছে।
করোনা মহামারি প্রসঙ্গে ওলসন ফ্রিধ যেভাবে বাংলাদেশ সফলভাবে করোনা পরিস্থিতি সামলেছে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অত্যন্ত সাহসী একটি দৃষ্টিভঙ্গি রয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডা এ সময় উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন