editor
প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় ক্লাব সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক মানবজমিন এর উপজেলা প্রতিনিধি মোঃ শাব্বির আহমেদকে সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর প্রতিনিধি মোঃ আবিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক ক্লাবটির বার্ষিক প্রতিবেদন পেশ করেন। সাধারণ সভা শেষে বিকেল ৪টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশনে প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে একজন করে মনোনয়ন ফরম তোলায় বিনা প্রতিদ্বন্দিতায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম (সবুজ সিলেট), সহ সভাপতি মঈন উদ্দিন মিলন (দৈনিক বিজয়ের কন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক (দৈনিক উত্তরপূর্ব), কোষাধ্যক্ষ সোহেল রানা (সিলেট বাণী), অফিস সম্পাদক আনোয়ার সুমন (ফটো সাংবাদিক), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আলী হোসেন (একাত্তরের কথা), শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (শুভ প্রতিদিন), পাঠাগার সম্পাদক আকবর রেদওয়ান মনা (শ্যামল সিলেট), কার্যকরি সদস্য শফিক আহমদ কালাম, আব্দুল জলিল (দৈনিক জালালাবাদ), ফখর উদ্দিন (ফটো সাংবাদিক), নুরুল মুত্তাকিন ও শাহিন আলম।
সাধারণ সদস্যরা হলেন, রুহুল আমীন বাবুল,সেলিম খন্দকার, রাসেল আহমদ, আল জাবের,আব্দুল হামিদ,লবীব আহমদ, ফারুক আহমদ (দৈনিক সিলেটেরে সময় ও দৈনিক সিলেটের সময়) , তুহিন বক্স,শিব্বির আহমদ ও কামরান উদ্দিন রায়হান।
3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
4 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
3 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
1 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 5 বুধবার (২৪