editor

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

সাজ, সাজ রব, ব্যাপক প্রস্তুতি : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ‘বঙ্গবন্ধু উৎসব’ শুরু কাল (আরো ছবি)

সাজ, সাজ রব, ব্যাপক প্রস্তুতি : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ‘বঙ্গবন্ধু উৎসব’ শুরু কাল (আরো ছবি)

2

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা পরিষদ আয়োজিত সম্প্রতিকালের বৃহৎ আয়োজন ‘বঙ্গবন্ধু উৎসব’ শুরু হচ্ছে আগামীকাল বুধবার ১৭ মার্চ। মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় ৩ দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে। সাজ সাজ রবে সেজেছে সিলেট নগরী। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সাঁটানো হয়েছে উৎসব লোগো সম্পর্কিত ব্যানার, ফেস্টুন। জাতির পিতার জন্ম উৎসবকে রঙিন করে তুলতে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। বিতরণ করা হয়েছে প্রায় সহস্রাধিক আমন্ত্রনপত্র। চলছে ডিজিটাল প্রচারণাও।
এদিকে, অনুষ্ঠানস্থল রিকাবীবাজার জেলা স্টেডিয়ামের সম্মুখভাগ বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়ির আদলে মঞ্চের কাজও শেষ পর্যায়ে। একইভাবে অনুষ্ঠানের অন্য ভেন্যু কাজী নজরুল অডিটোরিয়ামকেও সাজানো হয়েছে শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সাথে সমন্বয় রেখে। মুজিব জীবনকে বাঙ্ময় ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠানের সাজ সজ্জা থেকে শুরু করে প্রতিটি আয়োজন সাজানো হয়েছে বলে আয়োজকসুত্রে জানা গেছে।
আয়োজকরা জানান, পুরো উৎসবকে সফলের লক্ষ্যে জেলা পরিষদ, সিলেট এর সাথে একাত্ন হয়ে কাজ করছেন সিলেটের প্রতিনিধিত্বশীল সাংস্কৃতিক সংগঠনগুলো। জেলা পরিষদ, সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ জানান, উৎসব জুড়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় অংশ নিচ্ছেন দেশের প্রখ্যাত সাহিত্যিক ও সংস্কৃতজনেরা। সিলেটের রাজনৈতিক, প্রশাসনিক এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি প্রথম দিন, ১৭ মার্চ বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, দ্বিতীয় দিন, ১৮ মার্চ উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত চিত্র সাংবাদিক পাভেল রহমান, শেষ দিন ১৯ মার্চ উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি, বরেণ্য বাচিকশিল্পী জয়ন্ত চট্রোপাধ্যায়, অধ্যাপক রূপা চক্রবর্তী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ রেজাউল ইসলাম শামীম রেজা।
এদিকে, সাংস্কৃতিক আয়োজনকে সফলের লক্ষ্যে গত এক সপ্তাহ ধরে মহড়া চলছে নগরীর বিভিন্ন স্থানে। প্রতিদিন বিকেল হলেই সাংস্কৃতিকপাড়া জেগে উঠে গান- কবিতায়।
আগামীকাল বুধবার বিকেল ৪ টায় জেলা স্টেডিয়ামের সম্মুখভাগে স্থাপিত মঞ্চে ‘ আজি শুভদিনে পিতার ভবনে/ অমৃতসদনে চল যাই’ শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য এ উৎসবের উদ্ধোধন হবে। পুরো আয়োজনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন জেলা পরিষদ, সিলেটের চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান অ্যাডভোকেট ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।

8

6

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

5 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

6 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

1
5