editor
প্রকাশিত: 6:46 PM, March 16, 2021
সিলেট জেলা ট্রাক পিকাআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২১৫৯ এর অন্তর্ভুক্ত ২০টি পরিবারকে মরণোত্তর আর্থিক অনুদান ও শাহপরান থানা, জালাললাবাদ থানা, গোলাপগঞ্জ থানা এবং জকিগঞ্জ থানা উপ-কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।। ১৫ মার্চ সোমবার দক্ষিণ সুরমা পারাইচকস্থ সংগঠনের কার্যালয়ে জেলা ট্রাক পিকাআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২১৫৯ এর সভাপতি আবু সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, পরিবহন শ্রমিকরা তাদের জীবনমান উন্নয়ন ও দেশের আর্থিক চাকা সচল রাখতে নির্রলশভাবে কাজ করে যাচ্ছেন। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যুর পরে তাঁদের পরিবারকে মৃত্যুকালীন আর্থিক অনুদানের অর্থ প্রদান করে যাচ্ছে সংগঠন। এটি একটি মহৎ কাজ। শ্রমিক সংগঠন শুধুমাত্র খেটে খাওয়া শ্রমিক উন্নয়নের সব সময় কাজ করে যাচ্ছে। তারা এই বৈশ্বিক মহামারি করোনার কালেও সাধারণ শ্রমিকের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন আর্থিক অনুদান প্রদান করেছে। শুধু তাই নয় একজন পরিবারের প্রদান উৎস না থাকা পরিবারে নানান সমস্যা সৃষ্টি হয়। কিছুটা হলোও আর্থিক সহায়তায় তাদের কাজে আসবে বলে আমি মনে করছি। তাই এধরণের মহৎ কাজ অব্যাহত রাখার আহ্বান জানাই।
এছাড়াও উপস্থিত ও বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মো. আব্দুস ছালাম, সহ-সভাপতি মো. জুবের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সম্পাদক মো. আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. শমীম আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. রাজু আহমদ তুরু, সদস্য শরিফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন, বিলাল আহমদ সহ বিভিন্ন পরিষদের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন