editor
প্রকাশিত: 7:05 PM, March 16, 2021
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, একজন মুমূর্ষূ রোগীর জীবন বাঁচাতে পারেন স্বেচ্ছায় রক্তদানকারীরা। মানবতার কল্যাণে রক্তদানের মত মহতী উদ্যোগ গ্রহণ করে হাসান মার্কেটের ব্যবসায়ীগণ মানবসেবায় ভূমিকা রাখছেন। ব্যবসায়ীরা দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনীতিতে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাসান মার্কেট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় ব্যবসায়ীবৃন্দকে সাধুবাদ জানিয়ে তাদের মত সকল ব্যবসায়ীদেরকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
এডভোকেট নাসির উদ্দিন খান মঙ্গলবার দুপুরে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় সমিতির কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক ও চেম্বারের পরিচালক মোঃ আব্দুর রহমান জামিল, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী আকিব, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্য শোয়েব আহমদ, সমিতির সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আব্দুল বারি, রেড ক্রিসেন্টের প্রোগ্রাম অর্গানাইজার কমল পদপাল।
হাফিজ এনমুল হকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ আক্তার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রুকন ও মোঃ সাহেদ বকস, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য শরীফ হোসেন, দুলাল মৃধা, নুরুল ইসলাম, আলী হায়দার, রিন্টু চক্রবর্তী। এছাড়াও হাফিজ মাহমুদুর রহমান, তালহা, মাহবুব, ফখরু, শরীফ, আক্তার হুসেন, হানিফ, খালেদ, কামাল, বরকত, সুমন, বাসু সহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মীসূচিতে ব্যবসায়ী, দোকান মালিক, কর্মকর্তা-কর্মচারীগণ স্বেচ্ছায় রক্তদান করেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন