editor
প্রকাশিত: 7:50 PM, March 16, 2021
রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দবাগ চা বাগান হাসপাতালে এম. আহমেদ টি ল্যান্ডস কোম্পানি লিমিটেড-এর উদ্যোগে এক ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ চক্ষুশিবিরে চান্দবাগ চা বাগান, ফুলবাড়ি চা বাগান, নূরজাহান চা বাগান, লালাখাল চা বাগান, আফিয়া নগর চা বাগান, হাবিব নগর চা বাগান, খানঁ চা বাগান, আমিনাবাদ চা বাগানের প্রায় আড়াইশ’ রোগীর চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেয়া হয়। এর মধ্যে বাছাইকৃত পঞ্চাশজন রোগীকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে তাদের চোখে অস্ত্রোপচার করা হবে।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে চান্দবাগ চা বাগানের ব্যবস্থাপক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী ব্যবস্থাপক এস. এম. আলী রেজার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এম. আহমেদ টি এন্ড ল্যান্ড কোম্পানি লিমিটেড-এর মহাব্যবস্থাপক সৈয়দ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে আমিনাবাদ চা বাগানের ব্যবস্থাপক আতিকুর রহমান, মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ড. চন্দ্রশেখর কর, মেডিকেল এর রিফ্রেকশনিস্ট ডা. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করেন দেওয়ান রুহুল আমিন চৌধুরী, রকি আহমেদ, প্যারামেডিক শুকুর মোহাম্মদ প্রমুখ।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. আহমেদ টি এন্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেডের-এর মহাব্যবস্থাপক সৈয়দ মহিউদ্দিন বলেন, মানুষের শরীরের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে চক্ষু। একজন মানুষের হাত বা পায়ে কোনো সমস্যা থাকলে সে কিছু কাজ করতে পারবে, কিন্তু চক্ষু ভাল না থাকলে সে সারা জীবনের জন্য অন্ধ হয়ে বসে থাকবে। এজন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং বিশেষ করে চোখের পরিচর্যা ও চিকিৎসাকে গুরুত্ব দিতে হবে।বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন