editor
প্রকাশিত: 8:15 PM, March 16, 2021
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে কোরআনে খতম, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। ১৬ মার্চ (মঙ্গলবার) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ কোরআনে খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র উপদেষ্টা ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী রইছ আলী, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি সমাজসেবক আব্দুর রহমান রিপন, কোষাধ্যক্ষ আমজাদ আলী, সহ সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোহেল, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন সুমন, মিলিনিয়াম মার্কেটের সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়া, হাসান মার্কেট সাধারণ সম্পাদক নিয়াজ, আব্দুল করিম, করিম উল্লাহ মার্কেটের সহ সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জুনেদ আহমদ, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আব্দুর রহমান দুদু, মহানগর ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, রাসেল আলী, মধুবন মার্কেটের সাধারণ সম্পাদক মো. আলা মিয়া, মিতালী মার্কেট সভাপতি মো. ওলিউর রহমান, শহিদুল ইসলাম, হক সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, কাকলি মার্কেটের জাকারিয়া আহমদ, শিপন আহমদ, আম্বরখানা বাজার কমিটির গোলজার আহমদ, সিটি সেন্টার মার্কেটের সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাবেক সাধারণ সম্পাদক হোসেইন আহমদ, ট্রেড সেন্টার মার্কেটের সভাপতি মো. কয়ছর আহমদ, মহানগর সহ সাংগঠনিক সম্পাদক রিয়াদুল হাসান রুহেল, ব্রহ্মময়ী বাজারের সভাপতি হাজী আতিকুর রহমান, মনোয়ার হোসেন মুন্না। এছাড়াও মহানগরের বিভিন্ন মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এক সংক্ষিপ্ত বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, বুধবার আমাদের সকল দোকানপাঠ ও শপিংমল খোলা থাকবে এবং স্বতঃস্ফূর্তভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন