editor
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে বীরেশ দাশ (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কেবিনের দরজা ভেঙে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত বীরেশ দাশ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা ও বানিয়াচং উপজেলার নজিরপুর গ্রামের মৃত মহেশ দাশের ছেলে।
বীরেশ দাশের ছেলে বিজয় দাশ বলেন, ১ মার্চ বাবাকে সদর হাসপাতালে কিডনিজনিত রোগে ভর্তি করি। মঙ্গলবার রাতে তাকে মুক্তিযোদ্ধা ওয়ার্ডে রেখে বাসায় চলে যাই। সকালে এসে দেখি কেবিনের রুম বন্ধ। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা দরজা ভেঙে দেখে বেডের নিচে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা বীরেশ দাশ কিডনিজনিতসহ বেশ কয়েকটি রোগ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। সদর থানার এসআই সাইদুর রহমান বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
3 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
6 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 তিনি বলেছেন, সিলেটের ২৫০
3 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
2 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়
6 মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর
4 তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
7 সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 5 শনিবার (২ মে) সকাল সাড়ে
2 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল