editor

প্রকাশিত: 8:48 PM, March 17, 2021

কৃষি জমি রক্ষার দাবীতে সিলেট সদর উপজেলার রায়েরগাঁও গ্রামবাসীর মানববন্ধন

কৃষি জমি রক্ষার দাবীতে সিলেট সদর উপজেলার রায়েরগাঁও গ্রামবাসীর মানববন্ধন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রায়েরগাঁওয়ে কৃষি বোরো ফসল ও গোচরণ ভূমি রক্ষার দাবীতে রায়েরগাঁও গ্রামবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি বুধবার দুপুরে পালিত হয়।
জালালাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডেও সাবেক মেম্বার হারুনুর রসিদ এর সভাপতিত্বে এবং সাবেক মেম্বার আকুল মিয়া ও এমদাদ আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সিদ্দিক, শাহ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, মোঃ ফখর উদ্দিন, রায়েরগাঁও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, তহুর মিয়া, আবুল হোসেন, তেরা মিয়া, নূরুল হক, সভাপতি মোঃ আশিক আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, অর্থ সম্পাদক মোঃ জৈইন উদ্দিন, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আফরোজ নেওয়াজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট জেলার সদর উপজেলার ইসলামপুর মৌজার জে.এল নং ২ এর ১নং খতিয়ানের বিভিন্ন দাগের ভূমিতে রায়েরগাঁও গ্রামের দরিদ্র কৃষকগণ বোরো ধান চাষ এবং পতিত জমিতে বিগত ১০০ বছর ধরে গবাদি পশু চড়াইয়া আসছেন। এই গ্রামের অত্যন্ত গরীব, নিরীহ ও শান্তিপ্রিয়। পেশায় কৃষিজীবী।
সম্প্রতি সিলেট জেলার জালালাবাদ থানার কাজিরগাঁও গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে ভূমিখেকো মোঃ শানুর মিয়া উক্ত ভূমি দখলের পাঁয়তারা করছে। এর ধারাবাহিকতায় গত ১০ মার্চ বুধবার সকাল ১০টার দিকে বর্ণিত ভূমিতে ভূমিখেকো শানুর মিয়া মাটিকাটার গাড়ী নিয়ে মাটি টাকা শুরু করলে রায়েরগাঁও গ্রামবাসী বাঁধ দেয়। কিন্তু ভূমিখেকো শানুর মিয়া অত্যন্ত প্রভাবশালী হওয়ায় পুলিশ দ্বারা গ্রামবাসীকে সরিয়ে দিয়ে সেখানে মাঠি খনন করেন। এতে কয়েকশত একর কৃষি বোরো ফসলাদিসহ নষ্ট হয়েছে। ফসলী জমি নষ্ট করার কারণ জিজ্ঞাসা করলে তিনি গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইয়া রাখার হুমকি প্রদান করেন।
বর্ণিত ভূমিতে গ্রামে অনেক গরীব কৃষক কৃষি ঋণ নিয়ে ধান চাষ করেছে। কৃষকগণ বর্তমানে নিরুপায় হয়ে কান্নাকাটি করছে। রায়েরগাঁও গ্রামের একমাত্র গোচরণ ভূমি ছাড়া আর অন্য কোন গবাদি পশু লালন পালন করার আর কোন জায়গা নেই।
এ অবস্থায় গ্রামবাসী ভূমিখেকোর কবল হতে দরিদ্র কৃষকদের বোরো ফসল রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন