editor
প্রকাশিত: 8:52 PM, March 17, 2021
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট এসএমপি পুলিশের এডিসি (ট্রেনিং এন্ড স্পোর্টস) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, যুবসমাজকে অবক্ষয়মুক্ত রাখতে হলে খেলাধূলার কোন বিকল্প নেই। কারণ খেলাধূলা কেবল শরীর মন ও মানষিকতাকেই ভালো রাখেনা বরং খেলাধূলা চরিত্রগঠনেও বড় ভূমিকা রাখে। কাজেই আমাদের প্রবাসী অধ্যূষিত বিশ^নাথসহ সিলেটের প্রতিটি উপজেলার গ্রাম-গঞ্জে বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
খেলার স্পন্সরদাতা ডেইলী সিলেট সংবাদ ডটকম’র প্রধান সম্পাদক ও প্রকাশক, যুক্তরাজ্যের নরইউচ-নরফক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ মোহাব্বত শেখকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশ^নাথের প্রবাসীরা খুবই আন্তরিক এবং ভালো। তারা খেলাধূলাসহ সকল ক্ষেত্রেই অবাদন রেখে চলেছেন। তাই প্রবাসীদের মতো বিশ্বনাথবাসীর সকল বৈধ কাজে নিজেকে সামিল রাখার ঘোষণাও দেন তিনি। বুধবার বিকেলে উপজেলার হিমিদপুর পশ্চিমের মাঠে নাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ২৪তম টি-১০ ক্রিকেটলীগের ফাইনাল ও পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল খানের সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ¦ মো. শফিক মিয়া, উপজেলা আ’লীগ নেতা বশির আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, উপজেলা যুবলীগ নেতা হাজী ফজুলর রহমান, শেখ তাহির আলী শাহ গ্রুপের চেয়ারম্যান শেখ আবুল বাশার, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদ আহমদ, ছাত্রনেতা ইমরান আহমদ সুমন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহসভাপতি নোমান আহমদ।
পুরস্কার বিতরনী সভায় বিশেষ অতিথি ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, উপজেলা যুবলীগ নেতা সোহেল তালুকদার, ফারুক আহমদ, ক্রিড়া সংগঠক কাওসার আহমদ, আবুল কাশেম ও উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ফাহিম আহমদ।
এর আগে টি-১০ ক্রিকেট লীগের ফাইনাল খেলায় চাঁন্দশীর কাপনের স্বাধীনতা স্পোটিং ক্লাবকে হারিয়ে কারিকোনার ফুলকুড়ি সংঘ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হিসেবে ফুলকুড়িকে ৭হাজার টাকার প্রাইজ মানি ও বড় একটি ট্রফি দেওয়া হয়। আর রানার্স-আপ হিসেবে স্বাধীনতা স্পোটিং ক্লাবকে ৫হাজার টাকার প্রাইজমানি ও একটি ট্রফি দেওয়া হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন