editor

প্রকাশিত: 8:57 PM, March 17, 2021

জগন্নাথপুরে মোবাইল ফোনের দামদর নিয়ে স্কুলছাত্রকে রক্তাক্ত করলো দোকানি

জগন্নাথপুরে মোবাইল ফোনের দামদর নিয়ে স্কুলছাত্রকে রক্তাক্ত করলো দোকানি

জগন্নাথপুরে বিষপানে মহিলার মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে মোবাইলফোনের দামদর নিয়ে মতিন মিয়া (১৮) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে গুরুত্বর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মোবাইল মার্কেটে এ ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পৌরপয়েন্ট এলাকার নিকটবর্তী মোবাইল মার্কেটে ‘মোবাইল বাজার’ নামের একটি ফোনের দোকানে মোবাইলফোন কিনতে যায় জগন্নাথপুর এলাকার বাসিন্দা রজব আলীর ছেলে স্কুলছাত্র মতিন মিয়া। এ সময় মোবাইলের দামদর নিয়ে দোকানি কামরান আহমদের সঙ্গে কথাকাটাকাটি হয় তার। একপর্যায়ে দোকানদার কামরান রাগান্বিত হয়ে দোকানে থাকা ধারালো এন্টিকাটার ছুরি দিয়ে মতিনের পেটে ও ডান হাতে আঘাত করে রক্তাক্ত করে। ওই সময় লোকজন এগিয়ে এসে আহতাবস্থায় স্খুলছাত্রকে হাসপাতাল নিয়ে যান।

এঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দোকাদান কামরান আহমদ শহরের ইকড়ছই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে। জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: সুপ্রিয়া রানী রায় জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে রোগির স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে আমরা তাকে ভর্তি করে চিকিৎসা দিচ্ছি। তার পেটে ও ডান হাতের উপরের অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দ্বিপঙ্কর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইলফোনের দামদর নিয়ে দশমশ্রেণীর এক ছাত্রকে রক্তাক্ত করা হয়েছে। হামলাকারী পালিয়েছে। এঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে