editor
প্রকাশিত: 9:03 PM, March 17, 2021
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে স্বাধিন বাংলার স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে উপজেলা আওয়ামীলীগের কমসূর্চিতে যোগ দিতে বুধবার দুপুর থেকে উপজেলার ৮টি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায় উপজেলার গোয়ালাবাজারে। পরবর্তীতে র্যালি শেষে বিকেলে অনুষ্টিত হয় আলোচনা সভায়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির অবিস্মরণীয় নেতা। তার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না।বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে যার যা আছে তাই নিয়ে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু। নির্দেশ দেন বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার। বাংলার জনগণ তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিল। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ বিজয় অর্জন করেছিল। বাংলার সেই অবিসাংবাধিত নেতা বঙ্গবন্ধুর জন্মদিন আজ। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের সাধারণ একটি পরিবারে জন্ম নেওয়া বঙ্গবন্ধু তার বলিষ্ট নেতৃত্ব ও অধিকার আদায়ের সোচ্ছার ভূমিকার জন্য বিশ্বের অন্যতম নেতার স্বীকৃতি পেয়েছিলেন।যার নেতৃত্বে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। বর্তমানে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের দেশের মাইলফলক অর্জন করতে যাচ্ছে। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক কবির উদ্দিন,দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ত্রান বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন পিয়ার, মুক্তিযুদ্ধ বিষয়ক কবির উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. সারোয়ার হোসেন আব্দাল। বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দাল মিয়া, আলাউর রহমান আলা, নেপা মিয়া, পিনাক পানি ভট্টাচার্য্য, জিএম কিবরিয়া,যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া,অরুণোদয় পাল ঝলক, তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ শাহ নুরুর রহমান শানুর, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মুকিত মিয়া,আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়া, কৃষকলীগের আহ্বায়ক মস্তাক আহমদ, মহিলা লীগের সাধারণ সম্পাদক মুক্তা পারভিন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা চয়ন পাল, শাইস্তা মিয়া, মখলিছ মিয়া, আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পালসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জমকালো আয়োজন ও উৎসবমূখর পরিবেশে স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহনে সম্পন্ন হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জন্মশতবার্ষিকীতে উমরপুর ইউনিয়ন পরিষদের নানা আয়োজন
ওসমানীনগরের উমরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জাতির জনকের জন্মশতবর্ষিকীকে ঘিরে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার উদ্যোগে পরিষদ ভবনকে আধুনিক সাজসজ্জায় সাজানোসহ আয়োজন করা হয় নানা কর্মসূচীর। সূর্যদয়ের সাথে সাথেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ইউনিয়ন পরিষদের সচিব মারতি নন্দন দাম, হিসাব সহকারি শামসুল ইসলাম সমসের, ইউপি সদস্য সৈয়দ মাসুদ আলী, রোকন আহমদ চৌধুরীসহ আরো অনেকেই। শ্রদ্ধা নিবেদন শেষে পরিষদের হল রুমে আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় বক্তারা বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুলজীবন থেকেই মানুষের অধিকার আদায়ে সবার সুখ দুখের সাথী ছিলেন। সেই সময়েই তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে প্রথমবারের মতো কারাবরণও করেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বায়ান্নর ভাষা আন্দোলন, আটান্নর আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলনসহ পাকিস্তানি সামরিক শাসনবিরোধী সব আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাঙালির অধিকার আদায়ের এসব আন্দোলনের কারণে বারবার কারাবরণ করেন তিনি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মৃক্তিযুদ্ধের শক্তি আনে। বঙ্গন্ধু না থাকলে হয়তো আজ আমরা স্বাধীন ভাবে বাঁচতে পারতাম না। তাই সকলের উচিৎ বঙ্গবন্ধুকে জানা এবং বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তা চেতনাকে লালন করে সামনের দিকে অগ্রসর হওয়া।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন