editor
প্রকাশিত: 4:19 PM, March 18, 2021
নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ওসমানী জাদুঘর সিলেটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে নগরীর ধোপাদিঘির পূর্বপারস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. রোমেজা খানম।
বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেটের সভাপতিত্বে ও কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাইফুল ইসলাম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ এর সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ওসমানী জাদুঘর সিলেটের সহকারী কীপার মোঃ জিয়ারত হোসেন খান।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম নয়, ইতিহাস। মহান এই নেতার কর্মজীবন ও সফলতা, সুনাম দেশে ও বহির্বিশ্বে সমাদৃত্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে।
বক্তরা বলেন, বঙ্গবন্ধুর কর্মজীবন ও সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে তাদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করার আহবান জানান
অনলাইন ডেস্ক(রিপা-৩)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন