editor
প্রকাশিত: 4:27 PM, March 19, 2021
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান বলেছেন, ছবি ইতিহাসের কথা বলে। একটি ছবি রাজনৈতিক ও সামাজিকভাবে বড় ধরনের প্রভাব ফেলে। ছবি নিয়ে মানুষ বছরের পর বছর আন্দোলন করে, কথা বলে। তিনি ফটো সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এমনভাবে ছবি তুলতে হবে যাতে পত্রিকা পড়ার সাথে সাথে পাঠকের চোখ যেন ছবির দিকে পড়ে। ছবি মানুষের চিন্তা, চেতনা, বিবেককে জাগ্রত করে। ছবিতে দেশ ও সমাজের চিত্র ফুটে উঠে। তিনি আরো বলেন, ছবি তুলতে গিয়ে নানা প্রতিকুলাতার সম্মুখিন হতে হয়। সব প্রতিকুলতা অতিক্রম করে ফটো সাংবাদিকদের এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ‘আলো-ছায়ার আঁকিয়ে পাভেল রহমান এর সাথে আড্ডা- গল্পে’ শিরেনামে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথাগুলো বলেন।
আজ শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবু বকর, কার্যকরী সদস্য মামুন হাসান, শংকর দাস, আব্দুল বাতিন ফয়সল, মাহমুদ হোসেন, আনিস মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য নাজমুল কবির পাভেল, ইকবাল মুন্সি, নুরুল ইসলাম (উত্তরপূর্বে), নুরুল ইসলাম, এইচ এম শহীদুল ইসলাম, শিপন আহমদ, পল্লব ভট্ট্্যাচার্য, আজমল আলী, আব্দুল খালিক প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন