editor
প্রকাশিত: 2:05 PM, March 20, 2021
অনলাইন ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ বেলা ১১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচ এ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার দুপুরে সাবেক এই সেনা কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি জানান, আজ বাদ আসর বনানী সেনা কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। রুহুল আলম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মেজর জেনারেল রুহুল আলম চৌধুরীর জন্ম ২৪ আগস্ট ১৯৪৭ সালে। তিনি ২০০৬ সালে প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে যোগাযোগ, খাদ্য, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি ১৯৪৭ সালের ২৪ আগস্ট কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা গ্রামের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।১৯৬৬ সালে পাকিস্তান সামরিক একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে আর্মাড কোরে যোগদান করেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মাড কোরের অন্যতম প্রতিষ্ঠাতা ও এ কারের প্রথম পরিচালক ছিলেন। এছাড়া তিনি কর্মরত থাকা অবস্থায় মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স ছিলেন। এর আগে তিনি বিভিন্ন সময় ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার (অপারেশন্স), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, বিডিআর, মায়ানমারে বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।২০০৬ সালে ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং কয়েকটি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে ১১ জানুয়ারি ২০০৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জাতীয় কার্যনির্বাহী কমিটিতে তিনি দলের ভাইস-চেয়ারম্যান হন।
অনলাইন ডেস্ক(রিপা-৯)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন