editor
প্রকাশিত: 4:48 PM, March 20, 2021
অনলাইন ডেস্ক
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মচারী (অস্থায়ী) আজিজুল ইসলাম মিলন (৩০) নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার (২০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্য বিষয়ক সংবাদমাধ্যম মেডিভয়েসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় কর্মস্থলের বাথরুমে হাসপাতালে ব্যবহৃত স্প্রিট গায়ে ঢেলে আগুন লাগিয়ে তিনি দগ্ধ হন। কিন্তু কেন নিজের শরীরে আগুন দিয়েছেন তা এখনও নিশ্চিত না।আগুন লাগার পর অন্যরা উদ্ধার করে তাকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২০ মার্চ) সকালে তিনি মারা যান।জানা গেছে, মিলন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি হাসপাতালটিতে অভ্যর্থনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, সুরতহালে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে।
অনলাইন ডেস্ক(রিপা-২৫)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন