editor
প্রকাশিত: 12:58 PM, March 21, 2021
অনলাইন ডেস্ক
ভোরের কাগজের সাবেক বার্তা সম্পাদক ও ঔপন্যাসিক ইব্রাহীম খলিল জুয়েল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তিনি দি অ্যাপারেল নিউজ ও দ্যা ডেইলি ইন্ডাস্ট্রির সাবেক নির্বাহী সম্পাদক, বর্তমানে সরকার নিবন্ধিত অনলাইন নিউজপেপার সুখবর ডটকমের নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি তিনি করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।একাধারে সাংবাদিক, ঔপন্যাসিক, লেখক ইব্রাহীম খলিল জুয়েল জানান, প্রথমে দুই-তিন দিন জ্বর দেখে করোনা পরীক্ষা করালে পজিটিভ ফল আসে। এর পর স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বিশেষায়িত এই কোভিড হাসপাতালে ভর্তি হন।এখানে কোভিডের পাশাপাশি তার নিউমোনিয়াও ধরা পড়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। তার অক্সিজেন লেভেলও কিছুটা ওঠানামা করছে।সাংবাদিক জুয়েলের আশু রোগমুক্তির জন্য তিনি ও তার পরিবার সাংবাদিক বন্ধুবান্ধব, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী— সর্বোপরি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।ইব্রাহীম খলিল জুয়েলের জনপ্রিয় তিনটি উপন্যাসের মধ্যে রয়েছে— ‘চেনা মুখ অচেনা মানুষ’, ‘নিশি’ ও ‘খুঁজে ফিরি’। আন্তর্জাতিক নানা ঘটনাবলি নিয়েও রয়েছে তার অনেক লেখালেখি।
অনলাইন ডেস্ক(রিপা-১)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন