editor
প্রকাশিত: 2:54 PM, March 21, 2021
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার (২১ মার্চ)বেলা ১১টায় উপজেলা চৌমুহনী চত্বর এলাকায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ ও তরুণ সনাতনী সংঘ (টিএসএস) এর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য সত্যেন্দ্র কুমার পাল, কৃষ্ণ কুমার সিংহ, পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা উপজেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি মুন্না রায়।এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাব্বির এলাহী, সাংবাদিক শাহীন আহমেদ, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, তরুণ সনাতনী সংঘ (টিএসএস) এর সাবেক সভাপতি অপু রায় পার্থ, সাবেক সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তী, নির্মল এস পলাশ, সুনীল কুমার মৃধা, কালীপদ দেব, রঞ্জিত অধিকারী প্রমুখ।সভায় বক্তারা বলেন, আমরা এক দেশের নাগরিক। আমাদের ধর্ম আলাদা হলেও রাষ্ট্র আমাদের সবার। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিদেশি অতিথিদের কাছে দেশ ও দেশের ভাবমূর্তিকে ছোট করতে একটি কুচক্রী মহল সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এ ভাবে হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানানো হয় এ মানববন্ধনে।
।অনলাইন ডেস্ক(রিপা-১৪)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে