editor
প্রকাশিত: 8:03 PM, March 21, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
পূবালী ব্যাংক লিমিটেডের সুনামগঞ্জস্থ পাগলাবাজার শাখা স্থানীয় এমএম মার্কেট ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয়েছে। রোববার সকালে ফিতা কেটে নতুন ঠিকানায় শাখাটির দ্বার্উদঘাটন করেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ। এ উপলক্ষ্যে আয়োজিত অনাঢ়ম্বর অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, পাগলা বাজার বড় মসজিদের ইমাম মাওলানা মো: রুহুল আমিন।এসময় দেওয়ান জামিল মাসুদ বলেন, পূবালী ব্যাংক বেসরকারী খাতের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যেতে সর্বাত্মক কাজ করে চলেছে। উন্নত তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করা এ ব্যাংকের প্রধান লক্ষ্য। তিনি দেশব্যাপী পূবালী ব্যাংকের গ্রাহক বান্ধব বিভিন্ন সেবা গ্রহণে সংশ্লিষ্টদের আহবান জানান। অনুষ্ঠানে ব্যাংকের উর্ধতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক জিয়াউল হক চৌ্ধুরী ও পশ্চিমাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান খান। এতে আরও উপস্থিত ছিলেন, মো: রফিকুল ইসলাম, ব্যবসায়ী মুহাজ্জিল হোসেন চৌধুরী, মো: হাবিবুর রহমান, মো: সুফী মিয়া, মো: শাহ আলম, মো: ময়না মিয়া, মো: জসিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, আব্দুন নূর, আকলুস আলীম, মো: মুজিবুর রহমান, জামিউল ইসলাম তুরান, মো: সাফিউল ইসলাম সুসাদ, মো: ফরমান উদ্দিন, পূবালী ব্যাংকের সিএলএস এজেন্ট জাহেদ হাসান, ব্যাংকের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক সুজিত মৈত্র, দিরাই শাখার ব্যবস্থাপক প্রণব কুমার সরকার, জাউয়া বাজার শাখার ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাশ, জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক এমদুদল হক, পাগলা বাজার শাখার ব্যবস্থাপক রুনু চক্রবর্তী প্রমুখ।
3 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
8 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
4 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে
5 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
6 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে
5 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও
6 পারভীন বেগম: 2 আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে
2 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)