editor

প্রকাশিত: 8:07 PM, March 21, 2021

বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন : অধ্যাপক জাকির হোসেন

বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন : অধ্যাপক জাকির হোসেন

সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা যাতে ঝড়ে না পড়ে তার জন্য শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। সরকারের সেই সব সুযোগ সুবিধা গ্রহণ করে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। তিনি শিক্ষাক্ষেত্রে হাসান মার্কেট শিক্ষা বৃত্তির আয়োজন করা ধন্যবাদ জানিয়ে ব্যবসার পাশাপাশি দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
অধ্যাপক জাকির গত শনিবার রাতে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক” আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, হাসান মার্কেট দোকান মালিক রজত কান্তি গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক।
হাফিজ মাহমুদুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল, সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রুকন ও মোঃ সাহেদ বকস, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য শরীফ হোসেন, রিন্টু চক্রবর্তী। উপস্থিত ছিলেন আমিনুর রহমান খসরু, কামাল খান, আখতার হোসেন, শাহিন আহমদ শাহিন, সিরাজুল ইসলাম, শাহ মোঃ সাদেক প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাকির হোসেন আরো বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ একি সুতয় গাথা। দেশের ইতিহাস লিখতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে লেখা যাবে না। মহান এই ব্যক্তি বঙ্গবন্ধুর অবদান দেশের জনগণ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি বঙ্গবন্ধুর ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর আহবান জানান।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন