editor
প্রকাশিত: 8:18 PM, March 21, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট গাছবাড়ী বাজার থেকে গত শনিবার বিকেলে জনতার হাতে আটক পেশাদার মটর সাইকেল চোর মোঃ ফয়েজ তালুকদার (২৮) কে মামলা দায়েরের মাধ্যমে রবিবার আদালতে সোর্পদ করেছে থানা পুলিশ। জানা যায় সম্প্র্রতি সময়ে গাছবাড়ী বাজার সহ আশাপাশ এলাকা থেকে দিনের বেলা রাখা অনেকের দামী দামী মটর সাইকেল চুরির ঘটনা ঘটে। কিন্তু কোন চোরকে আটক বা চোরাইকৃত কোন মোটর সাইকেল উদ্ধার করা যায়নি। গত এক সপ্তাহের মধ্যে বাজার থেকে কয়েকটি মটর সাইকেল চুরি হয়। এর মধ্যে সিসি ক্যামেরার ফুটেজে দ’ুটি মটর সাইকেল চুরির দৃশ্য ধরা পড়ে। থানায় জিডিও করেন মটর সাইকেল এর মালিকরা। কিন্তু মটর সাইকেল চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধারন হলেও চোরদের পরিচয় সনাক্ত করা যায়নি। সিসি ক্যামেরায় ধারনকৃত মটর সাইকেল চুরির সাথে জড়িত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের ইসলাম উদ্দিন তালুকদারের পুত্র পেশাদার মোটর সাইকেল চোর ফয়েজ তালুকদার গত শনিবার বিকেল ৫টার দিকে বাজারে রাখা একটি মটর সাইকেলের লক ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলেন জনতা। এরপর ফয়েজ তালুকদারকে উত্তম মাধ্যম দিলে সে কিভাবে তার সহযোগীদের নিয়ে গাছবাড়ী বাজার থেকে কয়েকটি মটর সাইকেল চুরি করে নিয়েছে তা স্বীকার করে। পরে পুলিশ থাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে ফয়েজ তালুকদার কিভাবে তার সহযোগীদের নিয়ে মটর সাইকেল চুরি করে ছিল তা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দেয়। পুুলিশ সূত্রে জানা গেছে ফয়েজ তালুকদার একজন পেশাদার মটর সাইকেল চোর। সে দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে সিলেটের বিভিন্ন এলাকা থেকে অভিনব কায়দায় মটর সাইকেল চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত তারা। কয়েকবার পুলিশের হাতে মটর সাইকেল চুরির ঘটনায় গ্রেফতার হয় সে। জামিনে বেরিয়ে এসে পুনরায় মটর সাইকেল চুরির পেশায় জড়িয়ে পড়ে ফয়েজ তালুকদার। তার বাড়ী সুনামগঞ্জে হলেও সিলেটের দক্ষিন সুরমার গোজারখলায় বসবাস করে আসছে মটর সাইকেল চোর ফয়েজ তালুকদার। মামলা তদন্তকারী কর্মকর্তা থানার এসইআই সনজিত কুমার রায় জানিয়েছেন মটর সাইকেল চুরির ঘটানার মূল হোতা ফয়েজ তালুকদার এর কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য সহ তার সহযোগীদের নাম পাওয়া গেছে। চোরাইকৃত মোটর সাইকেল গুলো উদ্ধার ও মামলার আরো অধিকতর তদন্তের স্বার্থে আদালতে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চাওয়া হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন