editor
প্রকাশিত: 5:20 PM, March 22, 2021
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের ৫ সদস্য বিশিষ্ট পরিদর্শক দল আজ সোমবার (২২শে মার্চ) সকাল ১০টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শক দলের আহবায়ক অধ্যাপক ডাঃ আবু সফি আহমেদ আমিন এর নেতৃত্বে আগত পরিদর্শক দলের অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে ছিলেন, অধ্যাপক ডাঃ আবুল কাশেম, অধ্যাপক ডাঃ মোঃ গোলাম কিবরিয়া খান, অধ্যাপক ডাঃ হুমায়ুন সাত্তার এবং ডাঃ মোঃ লিয়াকত হোসেন।
পরিদর্শক দল জালালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছলে তাঁদেরকে ফুল দিয়ে স্বাগত জানান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ সহ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ। এরপর পরিদর্শক দল কলেজের কনফারেন্স রুমে কলেজ অধ্যক্ষ কর্তৃক প্রদত্ত ব্রিফিং সেশনে অংশগ্রহণ করেন। এতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রিফিং সেশন শেষে পরিদর্শক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং এই প্রতিষ্ঠানে বিদ্যমান শিক্ষার সুষ্ঠু পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, অবকাঠামোগত সুযোগ সুবিধা, মান সম্মত শিক্ষা উপকরণ, চিকিৎসা সেবার মান ইত্যাদি বিষয়ে পরিদর্শক দলের সদস্যবৃন্দ ভূয়সী প্রসংশা করেন।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন