editor
প্রকাশিত: 5:28 PM, March 22, 2021
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সততার সঙ্গে ব্যবসা করা ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব। ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। এই ভেজিটেবল মার্কেট থেকে সিলেট জুড়ে সবজি সরবরাহ করছে তারা। যার ফলে আমরা স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারছি। তিনি আরো বলেন, মার্কেটের যত সমস্যা রয়েছে তা সমাধানে সিলেট সিটি কর্পোরেশন কাজ করবে বলে তিনি আশ^াস প্রদান করেন।
তিনি রোববার (২১ মার্চ) সন্ধ্যা ৬টায় ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের জন্য কাজ করে যাচ্ছেন। ব্যবসায়ীরা যাতে করোনার ভাইরাসের মধ্যে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য ঋণ দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে রয়েছে।
ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ছাদ মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মো. আলেক মিয়া, সহ সভাপতি কয়ছর আলী, সাধারণ সম্পাদক রাজু আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মো. সাদেক আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. সুহেব, সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়া চেয়ারম্যান, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, আল হারামাইন হাসপাতালের পরিচালক অলিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম আহমেদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শানু, মাওলানা হাবিবুুর রহমান, মকবুল হোসেন মামুন, গোলাম মোস্তফা কামাল, আব্দুল গফফার, আনোয়ারুল হক, ওলিউর রহমান অলি, আবু ছালেহ মো. নাছের।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা মো. গোলাম মাওলানা দারা মিয়া, মো. ছালেক মিয়া, মো. বশির মিয়া, মো. রেদওয়ান আহমদ, মো. আলী দুদু মিয়া, মো. জামাল বাদশাহ, মো. সিরাজুল ইসলাম, কার্যকরি কমিটির সহ সভাপতি মো. হারিছ মিয়া, মো. আলা উদ্দিন মিয়া, মো. পংকী মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. জলিল মিয়া, মো. সেলিম মিয়া, মো. দুলাল আহমদ, মো. মোস্তাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মো. শফিক মিয়া, সহ অর্থ সম্পাদক মো. রাজা মিয়া, প্রচার সম্পাদক মো. আমির আলী, সহ প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. দিপু মিয়া, সহ দপ্তর সম্পাদক মো. জীবন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. খছরু মিয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক নারু দেব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মাসুদ কাজী, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া, সংস্কৃতি সম্পাদক মো. কবির মিয়া, সহ সংস্কৃতি সম্পাদক মো. তাজুল ইসলাম তাজিল, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রব, সহ ক্রীড়া সম্পাদক মো. জুবেদ আহমদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. শাকুর মিয়া, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ত্রাণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন, সহ ত্রাণ সম্পাদক আবু সুফিয়ান, সদস্য মো. ছমির উদ্দিন, মো. ইউসুফ মিয়া, রিপন বাবু, মো. জোহায়ের আহমদ, মো. বাচ্চু মিয়া, মো. খলিলুর রহমান, মো. আফতাব মিয়া, মো. ছালেক মিয়া, মো. আশরাফ মিয়া, মো. নজির মিয়া, মো. রাজিব মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. খছরু মিয়া, স্বাগত বক্তব্য রাখেন মো. আলেক মিয়া। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার মসজিদে ইমাম ও খতিব আব্দুস ছবুর। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন