editor
প্রকাশিত: 8:00 PM, April 24, 2019
মৌলভীবাজার আদালত প্রতিবেদক
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারের দুই কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে চোরাচালানের অবৈধ কাঠ সংরক্ষনের অভিযোগে দায়েরকৃত মামলার রায় ঘোষণা করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ও চোরাচালান নিরোধ সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল, মৌলভীবাজার। বিজ্ঞ আদালতের মাননীয় বিচারক আবু আহমদ সাহেদ ২৪ এপ্রিল বুধবার এ রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত দুই আসামীকে ৬ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, বড়লেখা উপজেলার দাশের বাজার ইউনিয়নের মহারানী গ্রামের আকদ্দছ আলীর পুত্র ছালেখ উদ্দিন স্থানীয় চান্দগ্রাম বাজারে জাকারিয়া ফার্ণিচার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ব্যবসায় তার পুত্র জাকারিয়া আহমদ ও সহযোগীতা করতো। গত ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে সোর্স মারফত সংবাদ পেয়ে বড়লেখা থানা পুলিশের একটি দল জাকারিয়া ফার্ণিচারে এসে অভিযান চালায়। এ সময় জাকারিয়া ফার্ণিচার থেকে চোরাইপথে আসা ভারতীয় অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে। এ ঘটনায় জাকারিয়া ফার্ণিচারের মালিক ছালেখ উদ্দিন ও তার পুত্র জাকারিয়া হোসেন কে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে ২৪ এপ্রিল বুধবার এ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ও চোরাচালান নিরোধ সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল, মৌলভীবাজার এর মাননীয় বিচারক আবু আহমদ সাহেদ। রায়ে আসামী ছালেখ উদ্দিন ও তার পুত্র জাকারিয়া হোসেন উভয় কে ৬ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রায় ঘোষণার দিন আসামীরা আদালতে অনুপস্থিত ছিল।
আসামী পক্ষের আইনজীবি মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। তাই উচ্চ আদালতে আপিল করবো।
রাষ্ট্রপক্ষের আইনজীবি মিনহাজ উদ্দিন বলেন, এ রায় দেশে সুশাসন প্রতিষ্ঠায় দৃষ্ঠান্ত হবে। আমরা রায়ে সন্তুষ্ট।
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)