editor
প্রকাশিত: 2:47 PM, March 23, 2021
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মাঠে হাসনাবাদ ও করছখালী গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে ইট-পাটকেল ও দেশিও অস্ত্র ব্যবহার করে দুইপক্ষের লোকজন।সংঘর্ষে গুরুতর আহত হাসনাবাদ গ্রামের কদরুল ইসলাম, সদরুল ইসলাম, আরশ আলী, শামছু মিয়া, সাগর আহমদ, করছখালী গ্রামের শামসুল হক, সফির উদ্দিন সাদ্দাম, বিলাল আহমদ, নুমান আহমদ ওয়ারিছ আলী, সফিকুল হক, সাহাব উদ্দিনসহ ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এছাড়া আহত নুরুল ইসলাম, সুজন মিয়া, রইছ আলী, বাহা উদ্দিন শাহী, খালিদ মিয়া, আব্দুল হাই, আরকান আলী, হাবিবুর রহমান হবীল, জয়নাল মিয়া, নুর আলম, আব্দুর রহিম, আব্দুল আউয়াল, কবির আহমদ, আব্দুল আলীম, জাহির আলী, ছোরাব আলী, মামুন আহমদ, হাফিজুর রহমান, ওলিউর রহমান, লোকমান আহমদ, আব্দুল বাসিত, দুলাল আহমদ, সাইদুল মিয়া, খছরু মিয়া, আজাদ মিয়া, আব্দুস সবুর, খালেদ মিয়াসহ বেশ কয়েকজনকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় হাসনাবাদ বাজারে গাড়ি পার্কিং নিয়ে করছখালী গ্রামের ওলিউর রহমান ও হাসনাবাদ গ্রামের রুহুল আমিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টা সংঘর্ষের পর স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার পর ছাতক থানার ওসি তদন্ত মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাতক থানার ওসি নাজিম উদ্দিন সংঘর্ষের বিষয় নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
অনলাইন ডেস্ক(রিপা-10)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন