editor
প্রকাশিত: 4:20 PM, March 23, 2021
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামে পুলিশকে মারধর করে ডাকাতির মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ এসল্ট মামলার ৪৮জন আসামি থানায় এসে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার সকালে আসামিরা থানায় এসে আত্মসমর্পণ করলে পুলিশ তাদের আদালতে পাঠায়।
পুলিশ জানায়, গত ১৪ মার্চ থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে ডাকাতি ও গণধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আব্দুল হাশিম (৪৫) কে অভিযান চালিয়ে গ্রেফতার করে নিয়ে আসার সময় আসামির লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এঘটনায় হামলার শিকার থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে ৫৩ জনের বিরুদ্ধে থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। তাৎক্ষণিক চার জনকে গ্রেফতারসহ ১৯ মার্চ ছিনিয়ে নেওয়া আসামি আব্দুল হাশিমকে গ্রেফতার করা হয়। হামলার পরদিন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ও থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে নিয়ে স্থানীয় শান্তির বাজারে অপরাধ দমনে এক সভা করেন। এসময় তাদের আহ্বানে সাড়া দিয়ে এলাকাবাসী আসামিদের ধরিয়ে দিতে আশ্বাস দেন। যার প্রেক্ষিতে আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সত্তার নেতৃত্বে ঐয়ারকোণা গ্রামের মাসুম আহমদ, মেবুল মিয়া, ফরতাব আলি ও জহির মেম্বারসহ এলাকাবাসীর সহায়তায় বাকি ৪৮ আসামি থানায় এসে আত্মসমর্পণ করে।
জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আসামিরা থানায় এসে আত্মসমর্পণ করেছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপারের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আসামিরা আত্মসমর্পণ করেছে বলে জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে