editor
প্রকাশিত: 4:43 PM, March 23, 2021
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, যুগ যুগ থেকে সিলেটের নিকাহ ও তালাক রেজিস্ট্রারগণ সুদৃঢ় ঐক্য ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। নিকাহ ও তালাক রেজিস্ট্রারগণ সমাজে বিশেষ ভূমিকা রাখেন। তাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বাল্য বিবাহ, নারী নির্যাতন ও যৌতুকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্ঠায় আমাদের সমাজ সুন্দর হয়ে উঠবে।
সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির অভিষেক ও তথ্য কণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মঙ্গলবার (২৩শে মার্চ) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা কাজী মো. বদরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাসিব ভূঁইয়ার পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন কাজী মাওলানা শেখ আব্দুল মজিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রিয়াজ উদ্দিন, কাজী মাওলানা জামাল উদ্দিন, কাজী মাওলানা সিরাজুল হক, কাজী মাওলানা হাফিজ মো. আমীনুল ইসলাম, কাজী মাওলানা আব্দুশ শাকুর, কাজী মাওলানা আবুল ফাত্তাহ, বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা হুমায়ূন রশিদ চৌধুরী, কাজী মাওলানা আব্দুস সবুর, মাওলানা হিফজুর রহমান, কাজী মাওলানা আব্দুর রহিম ও মাওলানা নুরুল ইসলাম চৌধূরী। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহিম মজুমদার, সৈয়দ জুনায়েদুর রহমান ও মাওলানা আবু তাহের প্রমুখ।
এসময় নতুন নিয়োগপ্রাপ্ত দুজন কাজী হলেন কাজী মাওলানা আলিম উদ্দিন ও কাজী মাওলানা আব্দুশ শাকুর।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজী মাওলানা জরিফ উদ্দিন, হামদ ও নাত পরিবেশন করেন কাজী মাওলানা আনোয়ার হোসেন ও মো. মোফাজ্জল হোসেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন