editor
প্রকাশিত: 4:54 PM, March 23, 2021
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে অবশ্যই গুরুত্ব দিয়ে যে চারটি বিষয় মানতে হবে সেগুলো হলো, করোনার টিকা গ্রহণ, মাস্ক ব্যবহার, হাত ধোয়ার অভ্যাস ও সামাজিক দূরত্ব মানতে হবে। এছাড়া বক্তরা এই চারটি বিষয় নিয়ে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন করে তোলার জন্য কাজ করতে হবে। এছাড়া টিকা গ্রহণে গ্রামাঞ্চলের মানুষদের সচেতনতায় ধর্মিয় নেতাদের কাজ করার আহবান জানানো হয়।
মঙ্গলবার (২৩ মার্চ) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এফআইভিডিবি সংঘ প্রকল্প আয়োজিত দিনব্যাপী কোভিড-১৯ শীর্ষক অ্যাডভোকেসী সভায় অংশ নেন সিলেটের সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মি, সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মি ও যুব সংগঠনের প্রতিনিধিরা।
সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি সমিক শহিদ জাহানের সভাপতিত্বে ও এফআইভিডিবি’র স্পোশাল প্রজেক্ট কো-অর্ডিনেটর জিয়াউল হক শিপারের পরিচালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, ব্লাস্টের সমন্বয়ক ও প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম সরকার, বাংলাদেশ টেলিভিশন সিলেটের প্রতিনিধি মুক্তাদীর আহমদ, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক চৌধুরী মিশু, জিডিএফের ব্যববস্থাপক স্বপন মাহমুদ, সিলেট মিররের ফিচার সম্পাদক সঞ্জয় কুমার নাথ, শুভ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নবীন সোহেল, স্টাফ রিপোর্টার মবরুর আহমদ সাজু, সিসিকের কর কর্মকর্তা এমদাদুল হক, চিত্রনের চিত্রশিল্পি সত্যজিৎ চক্রবর্তি, গোল্ডেন বাংলা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মফিজুর রহমান মফি, হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি মিস মুক্তা, সংঘ প্রকল্পের যুব ফোরামের খাদিমন গরের সভাপতি লক্ষি সরকার, কান্দিগাও ইউনিয়ন সহ-সভাপতি কলি আক্তার, লালবাজার ইউনিয়ন সভাপতি সাইফুর রহমান, বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন সভাপতি আসাদ আহমদ, দৌলতপুর ইউনিয়ন সভাপতি মঈন উদ্দিন, ওসমানি নগরের তাজপুর ইউনিয়ন সভাপতি সুজন মিয়া প্রমূখ। এফআইভিডিবি’র প্রজেক্ট ম্যানেজার আরমান আহমদের শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া সভার শুরুতেই মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্টের মনিটরিং ডকুমেন্টেশন অফিসার ফারহান বিনতে হাই। এসময় এফআইভিডিবি’র কর্মকর্তা ওয়াহাব মাছুম, ওসমান, সাবিকুন নাহার, শামিমা আক্তার, আবু বকর পারভেজ, সুমন ইসলাম, তন্ময় নাথ তনু, সুমন আহমেদ অলি, রিপা তাসনিয়া, ঝুনু বসাক, নাজিয়া ফৈরদৌস, মুক্তার হোসেন করিম আহমদেসহ সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মি, সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মি ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন